Dhaka ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বিচ্ছেদের পরও সুস্মিতার সঙ্গ ছাড়ছেন না প্রাক্তন

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : প্রাক্তন বিশ্বসুন্দরী ও ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন রোহমন শোলে। বছর তিনেক প্রেম চলার পর সে সম্পর্ক আর রাখতে পারেননি সুস্মিতা। কিন্তু, তাদের মধ্যে টিকে ছিল এক বন্ধুত্ব। এর ফলে এখনও একে অন্যের সঙ্গে সময় দেন।

বিচ্ছেদের সময় সুস্মিতা লিখেছিলেন, ‘আমরা বন্ধু হয়ে যাত্রা শুরু করেছিলাম, বন্ধুত্ব থাকবে। দীর্ঘ সম্পর্কে থাকলাম, ভালোবাসাও থেকে যাবে।’ যেন সে কথাই রাখছেন সুস্মিতা। একইভাবে কথা রেখেছেন রোহমনও।

রোহমন নিজেকে সিংগেল দাবি করলেও সুস্মিতার সঙ্গে তার যাপন এখনও বিদ্যমান; এখনও সুস্মিতার ছায়াসঙ্গী হয়েই থাকেন তিনি। এ কারণে যেমন সংবাদের শিরোনাম হয়েছেন তারা, বারবার প্রশ্নের মুখেও পড়েছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে আবারও একই প্রসঙ্গে কথা বলেন রোহমন। তার কথায়, ‘সুস্মিতার সঙ্গে এখনও বন্ধুত্ব রয়েছে। তাই সুস্মিতার কোনো আয়োজন বা অনুষ্ঠান থাকলে যাই, তার সঙ্গে কাটানো সময়টা উপভোগ করি।’

রোহমনের জীবনের সঙ্গে সুস্মিতার নাম জড়ানোয় প্রেম-বিয়ে থেকেও একরকম বাইরে তিনি। রোহমন আরও বলেন, ‘আমি এখনও বিয়ে করিনি। আবার আমার নামের সঙ্গে সেই নামটিও জুড়ে রয়েছে। তাই লোকেরা মনে করে, আমি যেন সুস্মিতারই।’

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিচ্ছেদের পরও সুস্মিতার সঙ্গ ছাড়ছেন না প্রাক্তন

Update Time : ০৮:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫