Dhaka ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

শিক্ষার্থীদের কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে -ডেপুটি স্পিকার

  • Reporter Name
  • Update Time : ১০:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেছেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞানে-গুণে সমৃদ্ধ হতে হবে। তাদের হাত ধরেই বাংলাদেশ স্মার্ট ও উন্নত বিশ্বের কাতারে নাম লেখাবে। ডিজিটাল বাংলাদেশের সুবিধাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
আজ (শনিবার) পাবনার সাঁথিয়ায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৪ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন। এসময় তিনি এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন।
ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুদরত-ই-খোদা কমিশন গঠনের মাধ্যমে শিক্ষিত জাতি গড়ার বীজ রোপন করে গিয়েছিলেন। তিনি সবসময় কর্মক্ষম মানবসম্পদ তৈরির কথা ভাবতেন। তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে বই, বৃত্তি ও উপবৃত্তি প্রদান করছেন। দরিদ্র পরিবারকে নানা প্রকারের ভাতা প্রদান করে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী হওয়ার পথ সুগম করে দিয়েছেন। নির্বাচিত প্রতিনিধি ও শিক্ষা অফিসারগণ স্মার্ট হলে স্মার্ট নাগরিক গড়ে তোলা সহজ হবে।
শামসুল হক টুকু বলেন, বর্তমান সরকারের বাইরে যারা ক্ষমতায় ছিল তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশে এখন শিক্ষার চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। বিদ্যালয়ে এখন নতুন ভবন, আধুনিক শিক্ষা সরঞ্জাম এবং দক্ষ শিক্ষক রয়েছে। ছাত্র-ছাত্রীদের মাদক থেকে দূরে থেকে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। এসময় তিনি সামাজিক ও ধর্মীয় অবক্ষয় রোধে মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা অত্যন্ত জরুরী বলেও মন্তব্য করেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোঃ সোহেল রানা খোকনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

শিক্ষার্থীদের কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে -ডেপুটি স্পিকার

Update Time : ১০:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪