Dhaka ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর

  • Reporter Name
  • Update Time : ০৮:৩১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৩৪ Time View

পাবনা প্রতিনিধি: পাবনায় নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণের পরপরই জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি পাবনার আপামোর জনগণের জীবনমান উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “জনগণের কল্যাণই আমার প্রধান লক্ষ্য। একটি আধুনিক, নিরাপদ ও উন্নত পাবনা গড়তে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।”
দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্পষ্টভাবে ঘোষণা দেন, প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। তিনি বলেন, “দুর্নীতির কোনো স্থান প্রশাসনে থাকবে না। আমি নিজেও দুর্নীতিমুক্ত থাকার প্রতিশ্রুতি দিচ্ছি এবং সকল কর্মকর্তা-কর্মচারীকেও এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হবে।”
তিনি আরও জানান, সাধারণ মানুষের জন্য জেলা প্রশাসকের কার্যালয় সবসময় উন্মুক্ত থাকবে। যেকোনো সমস্যা, অভিযোগ বা পরামর্শ নিয়ে জনগণ সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। “জনগণের পাশে থাকা এবং তাদের কথা শোনা—এটাই একজন প্রশাসকের মূল দায়িত্ব,” বলেন তিনি।
পাবনা শহরকে একটি আধুনিক ও পরিকল্পিত মডেল শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নাগরিক সেবা সহজীকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং টেকসই অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
জেলা প্রশাসক হিসেবে সরকারের নীতিমালা ও নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি একজন দায়িত্বশীল অভিভাবকের মতো জেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আমিনুল ইসলাম।
নবাগত জেলা প্রশাসকের এমন প্রতিশ্রুতিতে পাবনার সর্বস্তরের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। সচেতন মহল মনে করছেন, তার নেতৃত্বে পাবনা জেলায় সুশাসন, স্বচ্ছতা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর

Update Time : ০৮:৩১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬