ষড়যন্ত্রের শিকার হলেন আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা ও বিরোধ নিস্পত্তি আইন কেন্দ্র পরিচালক তানভীর আহমেদ দ্বীপ


admin প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ /
ষড়যন্ত্রের শিকার হলেন আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা ও বিরোধ নিস্পত্তি আইন কেন্দ্র পরিচালক তানভীর আহমেদ দ্বীপ

সিনিয়র রিপোর্টার :মোঃ তৌফিকুর রহমান
তানভীর আহমেদ দ্বীপ,বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা ও বিরোধ নিস্পত্তি আইন কেন্দ্র পরিচালক ২। তার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাকড হওয়ার ঘটনা ঘটেছে। একটি চক্র তার ব্যক্তিগত ফেইসবুক আইডি নিয়ন্ত্রণে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অনাকাঙ্ক্ষিত বিষয় অপপ্রচার করায় বিভিন্ন মহলে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে তানভীর আহমেদ দ্বীপ বলেন : এই ঘটনাকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠনের নিয়ন্ত্রিত পাবনার লোকাল গণমাধ্যম খণ্ডিত ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করেছে ০৫/০৪/২৬ইং তারিখে। আমার ব্যক্তিগত ফেসবুক আইডিটি হ্যাকারদের কবলে পড়ে। আইডিটি উদ্ধারের চেষ্টা করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট সর্বমহলে অবহিত করি।

আমার রাজনৈতিক ক্যারিয়ার এবং মানবাধিকার কর্মী হিসেবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে এই কাজটি করেছে।

তিনি আরও বলেন “আমার আইডিটি হ্যাক করে সেখান থেকে আমার অজান্তে অনাকাঙ্ক্ষিত পোস্ট বা মেসেজ দেওয়া হয়েছে। আমি একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী এবং মানবাধিকার কর্মীদের নিয়ে কাজ করি। অথচ একটি সংবাদ মাধ্যম প্রকৃত সত্য যাচাই না করেই আমাকে ছোট করে সংবাদ প্রকাশ করছে, যা অত্যন্ত দুঃখজনক।

আমি স্পষ্ট করে বলতে চাই হ্যাকড হওয়া কালীন সময়ে কোনো কর্মকাণ্ডের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান
​তিনি তার সকল রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষকে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন। একই সাথে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন লংঘন করে যারা তার ব্যক্তিগত তথ্য ও হ্যাকড আইডির পোস্ট নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।