Dhaka ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

  • Reporter Name
  • Update Time : ১১:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৪ Time View
  1. স্টাফ রিপোর্টার ; পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ (আরএনপিপি) প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রকল্পের পেছন সাইডে কাঠের স্তুপে আগুনের এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনায় কর্মস্থলে সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়।

‎খবর পেয়ে রূপপুর গ্রীনসিটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিশ্চিত করে রূপপুর গ্রীনসিটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার মো. আবুল হাশেম বলেন, প্রকল্প এলাকার পদ্মা নদীর পাশের অংশে কাঠের বড় একটি স্তূপে হঠাৎ আগুন দেখা যায়। কর্মরত শ্রমিকরা বিষয়টি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে অবহিত করলে একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি। কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকল্প এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

Update Time : ১১:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫