Dhaka ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

পুলিশের লাঠিপেটায় সাবেক বিডিআরের ৭ সদস্য আহত

  • Reporter Name
  • Update Time : ০৯:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৮ Time View

অনলাইন ডেস্ক : চাকরি পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের লাঠিপেটা, জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন সাবেক বিডিআরের (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সাত সদস্য। সোমবার (৭ এপ্রিল) বেলা দুইটার দিকে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কামরুল ইসলাম (৪৮), মাহফুজুর রহমান (৫৯), রতন কুমার দেব (৬০), মোতালিব হোসেন (৬৫), কামরুজ্জামান (৪৫), সরোয়ার হোসেন (৫০) ও ইসমাইল হোসেন (৭০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ইসমাইল হোসেন জানান, তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। তখন শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের লাঠিপেটা করে। জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে তাঁদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তিদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

দুই দফা দাবিতে গত শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘বিডিআর কল্যাণ পরিষদ’। তারা দুই দিন (রোববার পর্যন্ত) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন। পরিষদের দুই দফা দাবি হলো চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করা এবং জামিন পাওয়ার পরও মুক্তি না পাওয়া বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া। এরপর আজ শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

পুলিশের লাঠিপেটায় সাবেক বিডিআরের ৭ সদস্য আহত

Update Time : ০৯:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫