Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

সিরাজগঞ্জ থেকে অপহরণ করে বিক্রি হওয়া শিশু যশোরে উদ্ধার, গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ২ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে অপহরণের পর বিক্রি করে দেওয়া শিশু দিঘী মনিকে (৮ মাস) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত দিঘী মনিকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গতকাল রোববার রাতে যশোরের তালবাড়িয়া গ্রামের সামিউল ইসলামের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া জেলার ধুনট উপজেলার চরখাদুলী গ্রামের গোলদার শেখের ছেলে কালাম শেখ (৪০) ও একই থানার কুড়িগাতী গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৪)।

বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অপহৃত দিঘী মনির পরিবার রায়গঞ্জ উপজেলার রনতিথা গ্রামে বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকত। গ্রেপ্তার কালাম শেখ শিশুটির মায়ের পূর্বপরিচিত। তাঁরা একই সঙ্গে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। পরিচিত হওয়ার সুবাদে কালাম শেখ গত ৩০ মার্চ শিশু দিঘী মনির বাড়িতে আসেন। মা মরিয়ম খাতুনকে মাঠা পান করিয়ে দিঘী মনিকে অপহরণ করে নিয়ে যান।

এ ঘটনায় কালাম শেখকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেন শিশুটির মা। শিশুটিকে উদ্ধার ও অপহরণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন একটি টিম গঠন করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনায় জড়িত অপহরণকারী কালাম শেখকে ৪ এপ্রিল রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ এপ্রিল রায়গঞ্জ থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, যশোর জেলায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে।

৮০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে ওসি জানিয়েছেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

সিরাজগঞ্জ থেকে অপহরণ করে বিক্রি হওয়া শিশু যশোরে উদ্ধার, গ্রেপ্তার ২

Update Time : ০৯:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫