Dhaka ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

‘সাহসী’ ঋতাভরীর বড় সম্মাননা

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৯ Time View

অনলাইন ডেস্ক : ওপার বাংলায় জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ঋতাভরী চক্রবর্তী। টেলিভিশন ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’-তে ললিতার চরিত্রে অভিনয় করে মন জয় করেন দর্শকের। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। পেয়েছেন একের পর এক কাজের প্রস্তাব।

দুই পর্দায় তাল মিলিয়ে সাবলীল অভিনয় দেখিয়েছেন ঋতাভরী; টালিউডের বিভিন্ন ওয়েব সিরিজ ও সিনেমায় তার দেখা মেলে নিয়মিতই। শুধু কি তাই? ফ্যাশন সেনসেশন হিসেবেও দর্শকের প্রিয়মুখ ঋতাভরী। এবার তার প্রমাণ দিলেন নিজেই।

সদ্যই এক বড় সম্মাননা পেলেন ঋতাভরী; ওপার বাংলার মধ্যে বছরের সেরা স্টাইলিশ অভিনেত্রী হিসেবে ভূষিত হলেন। টালিগঞ্জ থেকে পাওয়া এমন সম্মাননায় রীতিমত আপ্লুত অভিনেত্রী।

অ্যাওয়ার্ড পাওয়ার পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ঋতাভরী সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিনেত্রী লেখেন, ‘আইডব্লিউএমবাজকে ধন্যবাদ। আমার খুব সুন্দর কিছু সহকর্মীদের নিয়ে অসাধারণ একটি সন্ধ্যা! ইন্ডাস্ট্রিজের সকলে এক হয়ে উদযাপন করছি। এটিই ছিল সবচেয়ে সুন্দর মুহূর্ত।’

ঋতাভরী আরও লেখেন, আমার টিমের প্রতিও কৃতজ্ঞতা, যারা আমাকে গতকাল ১৪ ঘণ্টা শুটিং-এর পর মাত্র ২০ মিনিটে তৈরি করে দেয়।

টালিউডের অন্যতম ‘সাহসী’ অভিনেত্রী হিসেবে পরিচিত ঋতাভরী চক্রবর্তী। সামাজিক মাধ্যমে প্রায়ই তার সাহসী অবতার নাড়া দেয় ভক্তদের। নেটিজেনরা স্বাভাবিকভাবেই তার রূপের প্রশংসা করেন; মন্তব্য ঘর ভরিয়ে তোলে উষ্ণ ভালোবাসায়।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

‘সাহসী’ ঋতাভরীর বড় সম্মাননা

Update Time : ০৯:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫