Dhaka ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আতিফ আসলামের কনসার্ট নিয়ে অনিশ্চয়তা নেই, আশাবাদী আয়োজকরা

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৯ Time View

[ad_1]

আতিফ আসলাম ।। ছবি: সংগৃহীত

আসছে ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের কনসার্ট নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এমনটাই জানিয়েছেন আয়োজকরা।

১৩ ডিসেম্বর ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’-শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী একটি আধুনিক, বিস্তৃত ও নিরাপদ আউটডোর কনসার্ট এরিনায়। যেখানে সহজেই সকল মাধ্যমে যাতায়াত করতে পারবেন আতিফ ভক্তরা।

আতিফ আসলামের এ কনসার্টটি নিয়ে নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। আতিফ আসলাম আসছেন না কনসার্টটিতে, এমনকি ভেন্যুও চূড়ান্ত হয়নি এমন তথ্য ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন আয়োজকরা।

তারা জানান, নিরাপত্তাজনিত কারনে ভেন্যুর সঠিক নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না; এই সুযোগটিকে কাজে লাগিয়েই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ভেন্যু সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি ব্যবস্থা সাজানো হচ্ছে।

এদিকে আতিফ আসলাম নিজেও পাশে দাঁড়িয়েছেন আয়োজকদের। নিজের ভেরফাইড ফেসবুক পেজে গত বুধবার কনসার্টের পোস্টার শেয়ার করে জানান দিয়েছেন আবারও ঢাকা মাতাতে আসছেন তিনি।

শুধু আতিফ আসলামই নন, ইভেন্টটিতে পারফর্ম করবেন দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ও শিল্পীরা।

আয়োজকরা জানিয়েছেন, এ কনসার্টের প্রতিটি টিকেট বিক্রির একটি অংশ প্রদান করা হবে PUSAB (Private University Students Alliance of Bangladesh) এর মাধ্যমে জুলাই বিপ্লবের ফাইটার ও তাদের পরিবারদের সহায়তায়। তরুণদের সামাজিক ভূমিকা, দেশের প্রতি দায়বদ্ধতা ও ঐতিহাসিক অবদানকে সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে অনিশ্চয়তা নেই, আশাবাদী আয়োজকরা

Update Time : ১১:৫৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫