Dhaka ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

নির্যাতনের অভিযোগে সেলিনা জেটলির মামলা

  • Reporter Name
  • Update Time : ০৯:২৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১০ Time View

[ad_1]

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি স্বামী পিটার হাগের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মুম্বাইয়ের আন্ধেরি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্টে মামলা করেছেন। মামলায় তিনি ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি আর্থিক ক্ষতি ও সম্পত্তির ক্ষতির জন্য আরও অতিরিক্ত অর্থ দাবি করেছেন।

অভিযোগে সেলিনা বলেছেন, অস্ট্রিয়ার নাগরিক পিটার হাগ তাঁকে মানসিক ও আর্থিক নির্যাতন করেছেন। তবে অভিযোগ সম্পর্কে এখনো পিটার হাগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ মামলার মাত্র এক মাস আগে সেলিনা দিল্লির একটি আদালতে আরেকটি আবেদন করেন। সেখানে তিনি দাবি করেন, তাঁর ভাই অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত জেটলিকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবৈধভাবে আটকে রাখা হয়েছে।
সেলিনা অভিযোগ করেন, ২০১৬ সাল থেকে ইউএইতে বসবাস করা তাঁর ভাইয়ের বর্তমান অবস্থার বিষয়ে পরিবারকে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।

এরপর আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়, মেজর বিক্রান্তের সঙ্গে পরিবার যাতে যোগাযোগ করতে পারে এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত হয়।

২০১১ সালে সেলিনা জেটলির অস্ট্রিয়ায় পিটার হাগের সঙ্গে বিয়ে। ২০১২ সালে তাঁদের প্রথম যমজ সন্তান জন্ম নেয়। এরপর ২০১৭ সালে আরও এক জোড়া যমজের জন্ম হলেও তাঁদের একজন জন্মগত হৃদ্‌রোগে মারা যায়, যা সেলিনার জীবনে বড় ট্র্যাজেডি হয়ে আসে।

অভিনেত্রী বর্তমানে স্বামীপক্ষের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারপ্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন।

Bangla Photocard Generatorv3.7
Tag :

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

নির্যাতনের অভিযোগে সেলিনা জেটলির মামলা

Update Time : ০৯:২৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫