Dhaka ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৭:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৪০ Time View

মাইনুল ইসলাম রাজু আমতলী ( বরগুনা )প্রতিনিধি; মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এগিয়ে এসেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির উদ্যোগে আজ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওঘা গ্রামের উত্তর রাওঘা সততা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অর্ধশতাধিক অসহায় ও দুস্থ নারীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, উপদেষ্টা মোঃ তানজিল সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সজিব, অর্থ সম্পাদক আলামিন, শুভাকাঙ্ক্ষী আল-শাহরিয়ার তমাল এবং সংগঠনের সদস্য সোহেল সিকদার, মোঃ বাইজিদ আকাশসহ অন্যান্য সদস্যরা।

ঈদ বস্ত্র পেয়ে অসহায় নারীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। এ সময় সংগঠনের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম বলেন,
“আমরা চাই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে। সামর্থ্য সীমিত হলেও মানুষের জন্য কিছু করার আন্তরিক চেষ্টা আমাদের সবসময় থাকবে। তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগেই একদিন আমরা একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে পারব—এই বিশ্বাস আমাদের আছে।”

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এমন মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটির সদস্যরা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ

Update Time : ০৭:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬