Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান

আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা

  • Reporter Name
  • Update Time : ১১:৫৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ২ Time View

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি; বরগুনার আমতলী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ নীলগঞ্জ এলাকায় একটি ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন শতাধিক মানুষ, যার মধ্যে অধিকাংশই শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ চলাচল করে। এলাকাটিতে আমতলীর ছোট নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কওমি মাদ্রাসা এবং উত্তর টিয়াখালী দাখিল মাদ্রাসাসহ মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ সেতুটি পার হতে হয়।

অভিভাবকরা জানান, প্রতিদিন তাদের সন্তানদের এই ভাঙাচোরা ও নড়বড়ে সেতু পার হয়ে স্কুলে যেতে হয়, যা নিয়ে তারা চরম উদ্বেগে রয়েছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা না হলে যেকোনো সময় প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা

Update Time : ১১:৫৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬