Dhaka ০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বিয়ে করলেন অভিনেত্রী মম

  • Reporter Name
  • Update Time : ০৯:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫ Time View

[ad_1]

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম বিয়ে করেছেন। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধেন।

ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে আনন্দময় পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মাইমুনা মম এবং রাফায়েল আহসানের পরিচয় দেড় বছর আগে থেকে। এই সময় তারা একে অপরকে ভালোভাবে চিনেছেন, ঘুরে বেড়িয়েছেন এবং সম্পর্ককে মজবুত করার চেষ্টা করেছেন। প্রেমের সম্পর্ক শুরুর মাত্র দেড় মাসের মধ্যে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। পরে পরিবারের সবাইকে জানিয়ে পারিবারিকভাবে বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়।

মাইমুনা মম বিয়ের পর বলেন, ‘রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। সে কথাবার্তায় কোনো রাখঢাক রাখে না, খুবই স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, শেষ মুহূর্তে পরিকল্পনা বদল হলেও নতুনভাবে সব ঠিক করে ফেলতে পারা।’

নতুন জীবনে কে বেশি রোমান্টিক? এমন প্রশ্নে মমর কণ্ঠে মুগ্ধতা। বললেন, ‘বিয়ের পর থেকে যা দেখছি, মনে হচ্ছে ওই (রাফায়েল) বেশি রোমান্টিক।’

আপাতত হানিমুনের কোনো পরিকল্পনা নেই এই নবদম্পতির। হাতে জমে আছে একগুচ্ছ নাটকের কাজ। পেশাদারিত্বের জায়গা থেকে মম জানালেন, আগে কাজ, তারপর ছুটি। তিনি বলেন, ‘হাতে অনেক কাজ। এগুলো শেষ করেই আমরা হানিমুনের প্ল্যান করব।’

২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করলেও তার আগে মম ছয় বছর ধরে রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র হলো শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’, যেখানে ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় তার সহশিল্পী ছিলেন। মুক্তির দিক থেকে তার প্রথম সিনেমা ‘কাগজ’ (জুলফিকার জাহেদির পরিচালনায়)। বর্তমানে মম দেশের দুটি টেলিভিশন চ্যানেলে তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

অন্যদিকে, রাফায়েল আহসান ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নয়ছয়’ নির্মাণ করেছেন এবং কয়েক বছর ধরে ‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’ প্রযোজনাসহ বিভিন্ন সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিয়ে করলেন অভিনেত্রী মম

Update Time : ০৯:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫