Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা হাসান মাসুদ

  • Reporter Name
  • Update Time : ১০:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫ Time View

[ad_1]

অভিনেতা হাসান মাসুদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। দীর্ঘ ২০ দিনের চিকিৎসার পর গত শনিবার (১৫ নভেম্বর) তিনি বাসায় ফিরেছেন। হাসান মাসুদ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) রাতে তিনি সাংবাদিকদের বলেন, “আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি। শারীরিক অবস্থার উন্নতির কারণে গত শনিবার বাসায় ফিরতে পেরেছি। বর্তমানে চলাফেরায় কোনও সমস্যা হচ্ছে না। আগামীকাল আমার ছেলের চাকরির পরীক্ষা রয়েছে, সবাই দোয়া করবেন।”

গত ২৮ অক্টোবর রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন হাসান মাসুদ। পরে তাকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। চিকিৎসকরা তখন জানান, তিনি ইস্কেমিক স্ট্রোকসহ সামান্য হার্ট অ্যাটাকও করেছিলেন।

হাসান মাসুদ আগে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। বিনোদন অঙ্গনে তার পথচলা শুরু হয় ‘ব্যাচেলর’ সিনেমা দিয়ে। পরে তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন এবং একই সময়ে টেলিভিশন নাটকেও কাজ শুরু করেন।

অভিনয়ের পাশাপাশি তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’। তবে পরে তিনি হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন।

টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ হাসান মাসুদ একসময় ধারাবাহিকভাবে জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি আবার ক্যামেরার সামনে ফিরেছেন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’-এর মাধ্যমে। তবে অসুস্থতার কারণে বর্তমানে শুটিং সাময়িকভাবে বন্ধ রয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা হাসান মাসুদ

Update Time : ১০:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫