Dhaka ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

‘বজরঙ্গি ভাইজান’–এর সেই মুন্নি ফিরছেন নতুন রূপে

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ২৪ Time View

[ad_1]

‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় সালমান খান ও হর্ষালি

তাঁর নাম হর্ষালি মালহোত্রা হলেও সবাই তাঁকে ‘মুন্নি’ নামেই চেনে। ২০১৫ সালে কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’-এ এই নামের চরিত্রে অভিনয় করেন তিনি। সালমান খানের সঙ্গে সিনেমায় কাজ করার পরই ছোট্ট মুন্নি ব্যাপক পরিচিতি পান। তবে পরবর্তীতে পড়াশোনার ব্যস্ততায় হর্ষালিকে আর বড় পর্দায় দেখা যায়নি। এক দশকের বিরতির পর অবশেষে তিনি আবার অভিনয়ে ফিরছেন।

‘বজরঙ্গি ভাইজান’-এ অভিনয় করার সময় হর্ষালির বয়স মাত্র সাত বছর ছিল। এরপর এক দশক পার হলেও তাঁকে বড় পর্দায় দেখা যায়নি। এই দীর্ঘ সময় দর্শকরা তাঁকে মিস করেছেন। এবার সেই অপেক্ষার অবসান হয়েছে। হর্ষালি যুক্ত হয়েছেন বহুল প্রতীক্ষিত তেলেগু ছবি ‘অখণ্ড ২: থান্ডবম’-এ। বয়াপাটি শ্রীনুর পরিচালনায় এই ছবিতে তিনি নন্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করছেন। এই ছবিই হর্ষালির তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেকের সুযোগ এনে দিয়েছে।

ফিরে আসার ঘোষণা দিতে গিয়ে হর্ষালি ইনস্টাগ্রামে লিখেছেন, “মুন্নি শুধু একটি চরিত্র ছিল না, এটি ছিল এক অনুভূতি, এক স্মৃতি, এক হৃৎস্পন্দন। তোমাদের যে ভালোবাসা পেয়েছি, তা নীরবে বহন করেছি। তোমরা যখন আমাকে ভুলে যাওনি, আমিও প্রস্তুতি নিয়েছি—শেখার, বেড়ে ওঠার, নতুনভাবে ফিরে আসার।” এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ছবির প্রথম গান ‘দ্য থান্ডবম’ মুম্বাইয়ের জমকালো অনুষ্ঠানে মুক্তি পায়। নন্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়ানো হর্ষালির ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা তাকে প্রশংসা করেছেন এবং অনেকেই শুভকামনা জানিয়েছেন।

২০২১ সালের ব্লকবাস্টার তেলেগু সিনেমা ‘অখণ্ড’-এর সিকুয়েল এই ছবি। অ্যাকশন ও আধ্যাত্মিকতার সমন্বয়ে তৈরি সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। দ্বিতীয় পর্ব ‘অখণ্ড ২’-এর নির্মাতারা আশা করছেন, নতুন ছবিটিও একই সাফল্য অর্জন করবে। ২০০ কোটি রুপি বাজেটে তৈরি এই ছবি আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

‘বজরঙ্গি ভাইজান’–এর সেই মুন্নি ফিরছেন নতুন রূপে

Update Time : ০৯:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫