Dhaka ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজামৌলির নতুন ছবি ‘বারাণসী’র প্রথম ঝলকে হইচই

  • Reporter Name
  • Update Time : ০৭:২০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ২৬ Time View

[ad_1]

অস্কারজয়ী ‘আরআরআর’-এর পর নতুন ছবি নিয়ে ফিরলেন এস এস রাজামৌলি। গতকাল শনিবার হায়দরাবাদে জমকালো আয়োজনে প্রকাশ করা হয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘বারাণসী’র প্রথম ঝলক। প্রধান চরিত্রে আছেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারন।

নাম উন্মোচনের অনুষ্ঠানটি হয় রামোজি ফিল্ম সিটিতে, যেখানে মহেশ-ভক্তদের স্লোগানে মুখর রাতের আকাশ। অনুষ্ঠানে ‘সঞ্চারী’ গান পরিবেশন করেন শ্রুতি হাসান। অস্কারজয়ী এম এম কিরাবাণী সুর করেছেন গানটি এবং তুলে ধরেন ছবির খলনায়ক ‘কুম্ভের’ চরিত্রের পরিচয়।

মহেশ বাবু রয়েছেন ‘রুদ্র’ চরিত্রে, প্রিয়াঙ্কা চোপড়া ‘মন্দাকিনী’, আর খলনায়ক ‘কুম্ভ’ চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ।

প্রথম ঝলকে দেখা যায়, গল্প বিস্তৃত হাজার বছরজুড়ে- প্রাচীন যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত। রাজামৌলি জানান, ছবির একটি উল্লেখযোগ্য অংশ অনুপ্রাণিত হয়েছে ‘রামায়ণের’ ঘটনা থেকে। শুটিং ইতিমধ্যে ৬০ দিন সম্পন্ন হয়েছে।

ছবির বেশ কিছু অংশ ধারণ করা হয়েছে আইম্যাক্স ফরম্যাটে। উন্মোচন অনুষ্ঠানে ১০০ ফুট এলইডি স্ক্রিনে দেখানো হয় ফুটেজের ঝলক।

পৃথ্বীরাজ বলেন, এটি ভারতীয় সিনেমার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। প্রিয়াঙ্কা চোপড়া মনে করেন, রাজামৌলি আবারও বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় তুলবেন। মহেশ বাবুর মন্তব্য, এই ছবি তাঁর ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি হবে।

শ্রীদুর্গা আর্টস ও শোয়িং বিজনেস প্রযোজিত ‘বারাণসী’ মুক্তি পাবে ২০২৭ সালে।

সূত্র: ভ্যারাইটি

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজামৌলির নতুন ছবি ‘বারাণসী’র প্রথম ঝলকে হইচই

Update Time : ০৭:২০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫