Dhaka ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

জামিন পেলেন হিরো আলম

  • Reporter Name
  • Update Time : ০৭:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৭ Time View

[ad_1]

শনিবার গ্রেপ্তারের পর হিরো আলমকে আদালতে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানায় সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তারের পর জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ২০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানা থেকে হিরো আলমকে সিএমএম আদালতে আনা হয়। সেখানে হাজতখানায় রাখার পর কঠোর নিরাপত্তায় তাকে ৯ তলার এজলাসে নেওয়া হয়। শুনানিতে তার আইনজীবী শান্তা সাছসিনা, রিপনসহ অন্যরা জামিনের আবেদন করেন; অন্যদিকে বাদীপক্ষের জিয়াউর রহমান ও অভিজিৎ মজুমদার জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে দুপুরে রাজধানীর বাসা থেকে হিরো আলমকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। গত ১২ নভেম্বর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানা অনুযায়ীই তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে— সম্প্রতি হিরো আলম ও রিয়া মনির মধ্যে মনোমালিন্য তৈরি হলে তিনি রিয়াকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। এরপর ২১ জুন হাতিরঝিল এলাকায় এক বাসায় দুই পক্ষের মধ্যে মীমাংসার আয়োজন করা হয়। সেখানে হিরো আলমসহ ১০–১২ জন রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের গালাগাল করেন।

পরে তারা রিয়ার বর্তমান বাসায় গিয়ে কাঠের লাঠি দিয়ে তাকে ও তার পরিবারের লোকজনকে মারধর করেন, এতে রিয়া আহত হন। একই সময়ে রিয়ার গলায় থাকা দেড় ভরি সোনার চেইন চুরি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

জামিন পেলেন হিরো আলম

Update Time : ০৭:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫