Dhaka ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ভারত নিয়ে পশ্চিমাদের পুরোনো ধারণায় বিরক্ত দীপিকা

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ২৩ Time View

[ad_1]

বলিউডের সীমানা পেরিয়ে হলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন দীপিকা পাড়ুকোন। তবে সেখানকার অভিজ্ঞতা সবসময় সুখকর ছিল না বলে জানিয়েছেন এই আন্তর্জাতিক তারকা। সিএনবিসি টিভি১৮ -এর এক অনুষ্ঠানে তিনি জানান, পশ্চিমা বিশ্বে এখনও ভারত সম্পর্কে প্রচলিত অনেক পুরোনো ও ভ্রান্ত ধারণা বিরাজমান।

অনুষ্ঠানে যখন তাকে ভারতকে বিশ্বে তুলে ধরার প্রচেষ্টা সম্পর্কে প্রশ্ন করা হয়, দীপিকা বলেন, “ভারতকে বিশ্বের কাছে নিয়ে যাওয়ার বিষয়ে আমি খুব স্পষ্ট। কিন্তু পশ্চিমে কাজ করার সময় যা আমাকে সবচেয়ে বিরক্ত করেছে তা হলো- তারা এখনো মনে করে ভারতীয় শিল্পীদের উচ্চারণ ও গায়ের রং একধরনের স্টেরিওটাইপের মধ্যে পড়ে।” তিনি বলেন, “ভারত অনেক এগিয়েছে, অথচ তাদের দৃষ্টিভঙ্গি এখনো আগের জায়গায় রয়ে গেছে।”

দীপিকা জানান, তার গায়ের রং ও উচ্চারণ নিয়েই সবচেয়ে বেশি কৌতূহলী ছিলেন হলিউডের অনেকে। “ওদের কাছে এটিই যেন সবচেয়ে বড় খুঁজে পাওয়ার বিষয়,” মন্তব্য দীপিকার।

২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হলিউডে পথচলা শুরু হয় তাঁর। তবে নিজের পরিচয় বিসর্জন দিয়ে জনপ্রিয় হওয়া তাঁর লক্ষ্য ছিল না বলে জানান দীপিকা। “আমি জানতাম, নিজের বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে কিছু করব না। তাই হয়তো সময় বেশি লেগেছে, কিন্তু আমি আমার নিয়মেই এগিয়েছি,” বলেন তিনি।

২০২০ সাল থেকে দীপিকা যুক্ত হয়েছেন বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড লুই ভ্যুটনের সঙ্গে। চলতি বছরের সেপ্টেম্বরে গ্লোবাল আইকন হিসেবে লুই ভ্যুটন (এলভিএএইচ প্রাইজ ২০২৫)-এর জুরি সদস্য নির্বাচিত হন তিনি- প্রথম কোনো ভারতীয় নারী হিসেবে এই সম্মান। এছাড়া কান চলচ্চিত্র উৎসবে ব্র্যান্ডটির মোট মিডিয়া ইমপ্যাক্ট ভ্যালুর ২৫ শতাংশের বেশি এসেছে দীপিকার উপস্থিতি থেকে, যা আন্তর্জাতিক অঙ্গনে তাঁর প্রভাবেরই প্রমাণ।

“সানসেট বুলেভার্ডে একজন ‘ব্রাউন নারী’র ছবি বিশাল বিলবোর্ডে দেখানো- এটা শুধু আমার নয়, প্রতিটি ভারতীয় নারীর জন্যই গর্বের,” বলেন দীপিকা পাড়ুকোন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ভারত নিয়ে পশ্চিমাদের পুরোনো ধারণায় বিরক্ত দীপিকা

Update Time : ০৮:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫