Dhaka ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বক্স অফিসে আরেক মালয়ালম সিনেমার ঝড়

  • Reporter Name
  • Update Time : ১০:০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১৯ Time View

[ad_1]

‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’-এর পর আবারও বক্স অফিসে ঝড় তুলেছে মালয়ালম চলচ্চিত্র। চলতি বছরের বহুল প্রতীক্ষিত মনস্তাত্ত্বিক হরর থ্রিলার ‘ডায়েস ইরায়ে’ মুক্তির এক সপ্তাহের মাথায়ই বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ৫০ কোটি রুপি।

৩১ অক্টোবর প্রেক্ষাগৃহে আসে রাহুল সদাশিবন পরিচালিত এ সিনেমা। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকের প্রশংসায় ভাসছে ছবিটি। ছবির সাফল্যে আলোচনার কেন্দ্রে রয়েছেন নায়ক প্রণব মোহনলাল- যিনি শুধু সুপারস্টার মোহনলালের পুত্রই নন, বরং নিজের অভিনয়গুণে দ্রুতই প্রতিষ্ঠিত হয়ে উঠছেন মালয়ালম ইন্ডাস্ট্রির নতুন তারকা হিসেবে।

প্রযোজনা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (পূর্বে টুইটার) ছবির বাণিজ্যিক সাফল্যের খবর জানিয়ে লিখেছে, “আমাদের ছবিটি বৈশ্বিক আয় ৫০ কোটি রুপি ছাড়াল।”

ছবিতে প্রণব অভিনয় করেছেন রোহান নামের এক তরুণ স্থপতির চরিত্রে। নিজের বাড়িতে অদৃশ্য এক অতিপ্রাকৃত উপস্থিতি টের পেয়ে রোহান যখন রহস্য উন্মোচনে নামেন, তখন তার জীবনের অতীত ও বর্তমান জুড়ে ভেসে ওঠে ভয়াবহ সব সত্য।

এ ছবির মধ্য দিয়ে টানা তিনটি সিনেমায় ৫০ কোটির মাইলফলক ছোঁয়া মালয়ালমের দ্বিতীয় অভিনেতা হিসেবে ইতিহাস গড়লেন প্রণব। এর আগে ‘হৃদয়ম’ ও ‘বর্ষঙ্গলক্কু শেশম’ ছবিও বাণিজ্যিকভাবে বিপুল সাফল্য পেয়েছিল। এই রেকর্ডে প্রথম ছিলেন তার বাবা অভিনেতা মোহনলাল- ‘হৃদয়পুরভম’, ‘এমপুরান’ ও ‘থুদারুম’ ছবির সাফল্যে যিনি একই কৃতিত্ব অর্জন করেছিলেন।

ভৌতিক আবহ, দৃঢ় চিত্রনাট্য এবং প্রণবের তীব্র অভিনয় ‘ডায়েস ইরায়ে’কে দর্শকদের কাছে দ্রুত জনপ্রিয় করে তুলেছে। ছবিতে আরও অভিনয় করেছেন জয়া কুরূপ ও জিবিন গোপীনাথ।

সিূত্র: হিন্দুস্তান টাইমস

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বক্স অফিসে আরেক মালয়ালম সিনেমার ঝড়

Update Time : ১০:০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫