Dhaka ০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

‘সালমানের সঙ্গে সম্পর্ক শুধুই ভাই-বোনের মতো ছিল’

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২৩ Time View

[ad_1]

সালমান শাহ ও শাবনূর

নব্বইয়ের দশকে ঢালিউডে জনপ্রিয়তার শিখরে পৌঁছানো জুটি সালমান শাহ ও শাবনূর- মাত্র চার বছরে ১৪টি সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকের হৃদয়ে অমলিন স্মৃতি রেখে গেছেন। সময় পেরিয়ে গেলেও তাঁদের জনপ্রিয়তা এখনও অব্যাহত।

বর্তমানে অস্ট্রেলিয়ায় জীবনযাপন করছেন শাবনূর। সম্প্রতি তিনি বলেছেন, সালমানের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই ভাই-বোনের মতো ছিল। সালমান তাঁকে আদর করে “পিচ্চি” বলে ডাকতেন এবং সালমানের পরিবারও তাঁকে মেয়ের মতো ভালোবাসতেন।

সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন প্রসঙ্গে শাবনূর জানান, এসব স্বার্থসিদ্ধির জন্য প্রচার করা হয়েছে এবং এতে তিনি কষ্ট পেয়েছেন। তিনি বলেন, “সালমানকে আমি কখনোই ভাই ছাড়া অন্যভাবে ভাবিনি।”

সালমান শাহর সহযোগী মুনসুর আলীও একই মন্তব্য করে জানান, সালমান শাবনূরকে প্রথম দেখাতেই ছোট বোনের মতো মনে করেছিলেন।

শাবনূর স্মৃতিচারণ করে বলেন, তাঁদের প্রথম পরিচয় এফডিসিতে। পরে ‘তুমি আমার’ ছবির পর থেকেই দর্শকের ভালোবাসা পেতে থাকেন দুজন। শুটিংয়ের সময় বোঝাপড়া ছিল চমৎকার- চোখের ইশারায়ই অভিনয় এগিয়ে যেত।

শাবনূর সালমানের স্ত্রী সামিরা হককে নিজের বন্ধুর মতো উল্লেখ করে বলেন, তাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিল না।

সালমানের মৃত্যু শাবনূরের জীবনের সবচেয়ে বড় ধাক্কা বলে জানান তিনি। এফডিসিতে সালমানকে শেষবার দেখা সেই মুহূর্ত আজও ভুলতে পারেননি। তাঁর ভাষায়, “সালমান যদি আজ বেঁচে থাকত, বাংলা চলচ্চিত্রের চিত্র হয়তো অন্য রকম হতো।”

১৪টি যৌথ ছবির মাধ্যমে বাংলা সিনেমায় কিংবদন্তি হয়ে থাকা সালমান-শাবনূর এখনও দর্শকের হৃদয়ে বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রিয় জুটি হিসেবেই রয়ে গেছেন।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

‘সালমানের সঙ্গে সম্পর্ক শুধুই ভাই-বোনের মতো ছিল’

Update Time : ০৩:৩৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫