Dhaka ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

শেষ হলো ইলিয়াস কাঞ্চনের প্রথম ধাপের রেডিওথেরাপি

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৬ Time View

[ad_1]

খ্যাতিমান অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন। বর্তমানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় আছেন তিনি।

অভিনেতার জামাতা আরিফুল ইসলাম জানান, এখন কাঞ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষে চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চন শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। কথা বলতে গিয়ে আটকে যেতেন, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছিল। এ অবস্থায় গত ৯ এপ্রিল তাকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর এমআরআই রিপোর্টে ব্রেনে টিউমার ধরা পড়ে।

এরপর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা জানান, টিউমারটি ব্রেনের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে থাকায় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ। পরে পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার অস্ত্রোপচার করা হয়।

তবে চিকিৎসকদের মতে, পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। জীবনের ঝুঁকি এড়াতে কেবল একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকিটা ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

শেষ হলো ইলিয়াস কাঞ্চনের প্রথম ধাপের রেডিওথেরাপি

Update Time : ০৯:৫৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫