Dhaka ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পুত্রসন্তানের বাবা হলেন নির্মাতা তপু খান

  • Reporter Name
  • Update Time : ০৯:০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৯ Time View

[ad_1]

‘লিডার: আমিই বাংলাদেশ’ খ্যাত নির্মাতা তপু খানের ঘরে এসেছে নতুন অতিথি। তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে ইজহান ফাহির খান।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা ২২ মিনিটে রাজধানীর এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জন্ম নেয় তপু খানের দ্বিতীয় সন্তান। মা রাজিয়া সুলতানা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন তপু খান নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে তপু খান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তায়ালা দ্বিতীয়বারের মতো পিতা হওয়ার সুযোগ দান করেছেন। আল্লাহর কৃপায় এবং এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের যত্নে মা ও সন্তান উভয়েই ভালো আছেন।’

এক যুগেরও বেশি সময় ধরে নির্মাণে যুক্ত তপু খান ইতোমধ্যে তিন শতাধিক নাটক পরিচালনা করেছেন। বিজ্ঞাপনচিত্র নির্মাণেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার নির্মিত চলচ্চিত্র ‘লিডার: আমিই বাংলাদেশ’, যেখানে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলী। সিনেমাটি দর্শকের ভালোবাসা কুড়ায় এবং তপু খানকে আরও জনপ্রিয় করে তোলে।

নতুন সন্তানের আগমনে উচ্ছ্বসিত তপু খানের পরিবার। সন্তানের মুখ দেখে নতুন প্রেরণায় নির্মাণজগতে আরও কাজ করার আশা ব্যক্ত করেছেন এই নির্মাতা।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পুত্রসন্তানের বাবা হলেন নির্মাতা তপু খান

Update Time : ০৯:০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫