Dhaka ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন পূর্ণিমা

  • Reporter Name
  • Update Time : ১১:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২০ Time View

[ad_1]

প্রথম চলচ্চিত্র ‘এ জীবন তোমার আমার’ মুক্তির মধ্য দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করেন চিত্রনায়িকা পূর্ণিমা। সেই হিসাবে তাঁর চলচ্চিত্রজীবন প্রায় ২৮ বছরের। এক সময় পর্দায় নিয়মিত থাকলেও সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা অনিয়মিত তিনি। বর্তমানে উপস্থাপনা ও রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্বেই তাকে বেশি দেখা যায়। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত কয়েকটি নতুন চলচ্চিত্রও।

এরই মধ্যে পূর্ণিমার একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি ছড়িয়ে পড়ে বিভিন্ন গুঞ্জন। অনেকে দাবি করেন- অভিনেত্রীর তিন বছরের দাম্পত্য জীবনে নাকি ভাঙনের সুর। তবে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে এসব গুঞ্জনকে ‘নির্জলা গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। স্ট্যাটাসটিতে স্বামী আশফাকুর রহমানকেও ট্যাগ করেন পূর্ণিমা।

স্ট্যাটাসে পূর্ণিমা জানান, আগের পোস্টে কোনো ব্যক্তিগত সমস্যা বা বৈবাহিক জীবনের ইঙ্গিত ছিল না। বরং জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করে সাধারণভাবে মানুষ, সম্পর্ক ও স্বার্থসন্ধানী বন্ধুত্ব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন তিনি।

তিনি লিখেছেন, ‘সুদিনে সবার বন্ধুর অভাব হয় না, কিন্তু দুর্দিনে পাশে পাওয়া যায় কয়েকজনকে। আমার আগের লেখাটি নিয়ে কেউ কেউ ভুল ব্যাখ্যা করেছেন। কিছু সংবাদমাধ্যম যাচাই না করে পরিবার নিয়ে চটকদার শিরোনাম বানিয়েছে, যা আমাকে কষ্ট দিয়েছে।’

এদিকে অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় পূর্ণিমা। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ২.৮ মিলিয়ন।

১৯৯৭ সালে নবম শ্রেণিতে পড়ার সময় সিনেমায় অভিষেক হয় পূর্ণিমার। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘চিরঞ্জীব মুজিব’ (২০২১)। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন পূর্ণিমা

Update Time : ১১:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫