Dhaka ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

তোমার পরিবারের এক সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম, জাহ্নবীকে করণ জোহর

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৮ Time View

[ad_1]

বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর আবারও চমক দিলেন তার রসবোধে। অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে সাম্প্রতিক এক টক শোতে তিনি এমন এক মন্তব্য করেন, যা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যান।

অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় অনুষ্ঠান ‘টু মাচ উইথ কাজল এন্ড টুইঙ্কল’ এর সর্বশেষ পর্বে অতিথি ছিলেন করণ জোহর ও জাহ্নবী কাপুর। শোটি সঞ্চালনা করেন বলিউড তারকা কাজল দেবগন ও টুইঙ্কল খন্না। হাস্যরস, খুনসুটি আর খোলামেলা আলোচনায় ভরপুর ছিল পুরো পর্বটি।

‘ট্রুথ অর লাই’ (সত্য না মিথ্যা) খেলায় জানভি করণকে চ্যালেঞ্জ করেন- “নিজের জীবনের একটি কেলেঙ্কারিপূর্ণ সত্য বলুন, আর একটি মিথ্যা বানিয়ে বলুন, আমরা ধরব কোনটি সত্য।”

জবাবে করণ দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলেন, “আমি ২৬ বছর বয়সে প্রথমবারের মতো সম্পর্ক করেছি, আর তোমার পরিবারের এক সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম।”

এই কথা শুনে জাহ্নবীর চোখ বড় বড় হয়ে যায়, আর পাশের আসনে থাকা কাজল ও টুইঙ্কল হেসে লুটোপুটি খান। কিছুক্ষণ পর করণ হেসে বলেন, “আমি সত্যিই ২৬ বছর বয়সে আমার ভার্জিনিটি হারিয়েছিলাম, কিন্তু জাহ্নবীর পরিবারের কারও সঙ্গে আমি ঘনিষ্ঠ হইনি। তবে ভাবনাটা মাথায় এসেছে, সেটা স্বীকার করছি!”

করণ জোহরের এই রসিক মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই শোয়ের এই মুহূর্তকে “বছরের সবচেয়ে মজার বলিউড কনফেশন” বলছেন।

বানিজে এশিয়া প্রযোজিত এই শোতে এর আগেও হাজির হয়েছিলেন আমির খান ও সালমান খান, বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট, অক্ষয় কুমার ও সাইফ আলি খান, গোভিন্দা ও চাঙ্কি পান্ডের মত বলিউডের বড় তারকারা।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

তোমার পরিবারের এক সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম, জাহ্নবীকে করণ জোহর

Update Time : ০৭:৩৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫