Dhaka ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন জয়া আহসান

  • Reporter Name
  • Update Time : ১১:০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২০ Time View

[ad_1]

জয়া আহসান

নারী তারকাদের সৌন্দর্য মানেই যেন বিতর্ক—বিশ্বজুড়েই এই আলোচনা চলে আসছে বহুদিন ধরে। বলিউড থেকে হলিউড—সব জায়গাতেই অভিনেত্রীদের সৌন্দর্যচর্চা, বোটক্স কিংবা প্লাস্টিক সার্জারি নিয়ে নানা মন্তব্য হয়। এবার সেই আলোচনায় যুক্ত হলো ঢালিউডও। আর কেন্দ্রবিন্দুতে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে জয়া খোলামেলাভাবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অভিনেত্রীর ভাষায়, “মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা কিন্তু আমি শুনেছি। আমার নাকি হেড টু টো সার্জারি করা!”

তিনি হেসে যোগ করেন, “বোটক্স, এটা-সেটা ব্যবহার করি—এগুলো নিয়েও মানুষ বলে। অনেকে মনে করেন, আমি এসব কমেন্ট দেখি না। কিন্তু আমি মাঝেমধ্যে দেখি। আমাদের কমেন্ট বক্স দেখলে আমাদের দেশের পুরুষদের স্টেট অব মাইন্ডটা বোঝা যায়।”

তবে নিজের মুখে জয়া আহসান কখনোই সরাসরি স্বীকার বা অস্বীকার করেননি প্লাস্টিক সার্জারি প্রসঙ্গটি। বরং তিনি বিষয়টিকে একধরনের জীবনের অভিজ্ঞতা হিসেবেই দেখেছেন।

শুধু সার্জারি নয়, নিজের কাজ ও সংলাপ নিয়েও নানাভাবে ট্রলের মুখে পড়েছেন জয়া আহসান। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবিতে তাঁর বলা ‘মারোওও’ সংলাপটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হয়। এই প্রসঙ্গে জয়া বলেন, এটা খুব দরকার ছিল, ভালো হয়েছে তো, পচানি খাইছি না। সব সময় সবকিছুতে সফল হব? ভুল করেছি, সেটাই ঠিক আছে। আমার জীবনে কোনো কিছু ভুল না। ওই ভুলগুলো নিয়েই আজকের জয়া আমি।

তবে এসব সমালোচনা কিংবা ট্রল কোনো কিছুই জয়াকে থামাতে পারেনি। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় চলচ্চিত্রেও তিনি এখন সমানভাবে সফল ও প্রশংসিত। সম্প্রতি তাঁর অভিনীত তাণ্ডব, উৎসব, ডিয়ার মা ও পুতুল নাচের ইতিকথা সিনেমাগুলো মুক্তি পেয়েছে। এছাড়া গত ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ফেরেশতে এবং ওটিটিতে প্রদর্শিত জয়া আর শারমিন ও নকশীকাঁথার জমিন–এও তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন জয়া আহসান

Update Time : ১১:০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫