Dhaka ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছেলে জয়ের

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৫ Time View

[ad_1]

বাবার সঙ্গে ছেলে মিরাজুল মইন জয়। ফাইল ছবি

জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তাঁর ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়।

শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে জয় দেশবাসীর উদ্দেশে জয় বলেন, ‘বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তাঁর নিয়মিত চিকিৎসা চলছে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। সবাই বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করুন।’

জয় আরও বলেন, বাবার অসুস্থতার খবর প্রকাশের পর থেকে দেশ-বিদেশে নিসচা কর্মী, ভক্ত ও সাধারণ মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন। ‘বিশেষ করে আজ জুমার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন—এর জন্য আমরা পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই,’ যোগ করেন তিনি।

তবে কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারীর আচরণে হতাশা প্রকাশ করে জয় বলেন, ‘দুঃখজনকভাবে, সামান্য ভিউয়ের আশায় কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এসব কর্মকাণ্ড জনমনে আঘাত হানছে এবং বাবার ভক্তদের কষ্ট দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। গত আগস্টে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়, যেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা সম্ভব হয়। এখন তিনি রেডিয়েশন ও কেমোথেরাপি—‘টার্গেট থেরাপি’ নিচ্ছেন।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ এই থেরাপি চলবে। এরপর চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম জানান, ‘গত ২৬ এপ্রিল থেকে তিনি লন্ডনে আমাদের বাসায় আছেন। এখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার নেতৃত্বে চিকিৎসা চলছে। পুরো টিউমার অপসারণ করলে জীবনহানির ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন।’

তিনি আরও বলেন,’ বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। চিকিৎসার ক্লান্তিতে তিনি কিছুটা দুর্বল হয়ে পড়েছেন, তবে মানসিকভাবে সবকিছু বুঝতে পারেন এবং নিসচার খবর রাখেন। তাঁর একটাই ইচ্ছে—দ্রুত সুস্থ হয়ে দেশের মাটিতে ফেরা।’

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় পুরো চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। চিত্রনায়িকা রোজিনা ও সোনিয়া সম্প্রতি লন্ডনে গিয়ে তাঁর খোঁজ নিয়েছেন। রোজিনা বলেন, ‘তিনি আমাদের সবার প্রিয় মানুষ। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘ইলিয়াস কাঞ্চন শুধু একজন অভিনেতা নন, তিনি আমাদের সমাজের প্রেরণা। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি, যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছেলে জয়ের

Update Time : ১১:৪৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫