Dhaka ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

জুটি বাঁধছেন আহান পাণ্ডে ও শর্বরী ওয়াঘ

  • Reporter Name
  • Update Time : ১২:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৫ Time View

[ad_1]

বলিউডে নতুন যুগল হিসেবে বড় পর্দায় আসতে যাচ্ছেন অভিনেতা আহান পাণ্ডে ও অভিনেত্রী শর্বরী ওয়াঘ। দু’জনকে নিয়ে পরিচালনা করছেন হিট নির্মাতা আলি আব্বাস জাফর। আগামী বছর যুক্তরাজ্যে শুরু হবে এই বহুল আলোচিত ছবিটির শুটিং। খবর পিঙ্কভিলার।

সূত্রের বরাতে জানা গেছে, “আহান পাণ্ডে ও শর্বরী ওয়াঘ আলি আব্বাস জাফরের পরবর্তী ছবির শুটিং শুরু করবেন ২০২৬ এর মার্চ মাসে। এই ছবিটি হবে একটি স্টাইলিশ অ্যাকশন-রোমান্স ঘরানার, যার মধ্যে থাকবে গভীর আবেগময় গল্প। ইতিমধ্যেই লন্ডনে উপযুক্ত লোকেশন বাছাই, দৃশ্যের বিস্তারিত পরিকল্পনা ও সংগীত নির্ধারণের কাজ শেষ হয়েছে।”

আলি আব্বাস জাফর এর আগেও বক্স অফিস কাঁপিয়েছেন ব্লকবাস্টার ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ এর মতো চলচ্চিত্র দিয়ে। এবার তিনি দর্শকদের জন্য আনছেন একদম নতুন অন-স্ক্রিন জুটি। আহান পাণ্ডে এর আগে ‘সাইয়ারা’তে অভিষেকেই প্রশংসা কুড়িয়েছেন। আর শর্বরী নিজেকে প্রমাণ করেছেন ‘মহারাজ’ ও ‘মুঞ্জিয়া’র মতো ছবিতে দারুণ অভিনয়ের মাধ্যমে।

এই প্রকল্পটি হতে যাচ্ছে প্রযোজক আদিত্য চোপড়া এবং আলি আব্বাস জাফরের পঞ্চম যৌথ উদ্যোগ। এর আগে তারা দর্শকদের উপহার দিয়েছেন ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘গুণ্ডে’, ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’। সবকটি ছবিই বাণিজ্যিকভাবে সফল ও জনপ্রিয় ছিল।

চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, অ্যাকশন ও রোমান্সের মিশেলে তৈরি এই নতুন ছবি সহজেই আগামী বছরের অন্যতম প্রত্যাশিত রিলিজে পরিণত হতে পারে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

জুটি বাঁধছেন আহান পাণ্ডে ও শর্বরী ওয়াঘ

Update Time : ১২:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫