Dhaka ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

শিখর পাহাড়িয়াকে বিয়ের কোনো পরিকল্পনা নেই জাহ্নবীর

  • Reporter Name
  • Update Time : ১০:০০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২১ Time View

[ad_1]

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত নিজের নতুন ছবি ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’র প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সময় তাঁর প্রেমজীবন ও বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী হেসে উত্তর দেন- এখন তিনি নিজের জীবনে মনোযোগ দিতে চান, প্রেম বা বিয়ের সময় তাঁর হাতে নেই।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এক ভক্ত জাহ্নবীর সঙ্গে শিখর পাহাড়িয়ার সম্পর্কের প্রসঙ্গ তুললে তিনি হেসে বলেন, “আমি এখন নিজের জীবনে খুব খুশি। বিয়ে বা সম্পর্কের জন্য এখন সময় নেই- না আমার, না যাঁর কথা আপনারা বলছেন তাঁর।”

ভক্ত যখন মজা করে বলেন, “নামটা বলতে কী সমস্যা? কোনো জটিলতা আছে নাকি?” তখন জাহ্নবী হেসে বলেন, “তাহলে তো আবার হেডলাইন হয়ে যাবে!”

জাহ্নবীকে আরও ঠাট্টা করে বলা হয়, তাঁর নামের সঙ্গে শিখরের নাম মিশিয়ে ‘জাসি’ বলা যেতে পারে। কিন্তু তিনি মজার ছলে তা প্রত্যাখ্যান করে বলেন, “না না, বরং ‘জানওয়ার’ বলুন!”- যা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন। তিনি আরও যোগ করেন, “আসলে এমন প্রশ্ন শুনলেই আমি একটু গুলিয়ে ফেলি, তাই উত্তর দিচ্ছি না।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জাহ্নবী কাপুরকে দেখা গেছে বরুণ ধাওয়ান, রোহিত সরাফ এবং সান্যা মালহোত্রার সঙ্গে শশাঙ্ক খাইতান পরিচালিত ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ ছবিতে। রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমাটি ২ অক্টোবর মুক্তির পর থেকে ইতিমধ্যেই আয় করেছে ৩৮ কোটি রুপি।

এরপর জাহ্নবীকে দেখা যাবে পরিচালক বুচি বাবু সানার পরিচালনায় গ্রামীণ অ্যাকশন-ড্রামা ‘পেড্ডি’ ছবিতে, যেখানে তার সহ-অভিনেতা হিসেবে আছেন দক্ষিণী তারকা রাম চরণ।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

শিখর পাহাড়িয়াকে বিয়ের কোনো পরিকল্পনা নেই জাহ্নবীর

Update Time : ১০:০০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫