Dhaka ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মালাইকার উষ্ণ প্রতিক্রিয়া, আরবাজ খানের কন্যা সন্তানের জন্মে খুশি সবাই

  • Reporter Name
  • Update Time : ১০:৪৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২০ Time View

[ad_1]

বলিউডে আবারও খুশির খবর! আরবাজ খান দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। বর্তমান স্ত্রী সাশুরা খানের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে সিপারা খান। এই খুশির মুহূর্তে প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরাও উষ্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন।

আরবাজ ও মালাইকার একমাত্র পুত্র আরহান খান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছোট বোনকে স্বাগত জানিয়ে একটি আবেগময় পোস্ট দেন। ইনস্টাগ্রামে পোস্টে তিনি লেখেন, ‘বিগ ব্রাদার বুটক্যাম্প’। পোস্টে আরহান প্রথমে কাজিনদের সঙ্গে মজার কিছু ছবি শেয়ার করেন। তবে সবার নজর কাড়ে শিশুটির বেবি শাওয়ার অনুষ্ঠানের সাজসজ্জার ছবি এবং শেষ ছবিটি- যেখানে ‘দ্যা হ্যাঙ্গওভার’ এর একটি দৃশ্যে অ্যালেন চরিত্রটি শিশুকে কোলে নিয়ে আছে। এতে বোঝা যায়, ভাই হিসেবে নিজের দায়িত্ব নিতে প্রস্তুত আরহান।

এই পোস্টে মালাইকার প্রতিক্রিয়া ছিল ভালোবাসায় ভরা। তিনি মন্তব্য করেন, “লাস্ট পিক” এবং লাল হৃদয়ের ইমোজি যোগ করেন। এতে বোঝা যায়, প্রাক্তন স্বামীর নতুন সন্তানের আগমনে তিনিও খুশি।

উল্লেখ্য, ২০২৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। প্রথমে গর্ভধারণের খবর গোপন রাখলেও পরবর্তীতে নানা জল্পনার পর জানা যায়, তারা কন্যাসন্তানের প্রত্যাশায় আছেন। ৫ অক্টোবর তাঁদের কন্যা সন্তানের জন্ম হয়। নবজাতককে দেখতে হাসপাতালে যান সালমান খান থেকে শুরু করে পুরো খান পরিবার।

অন্যদিকে, মালাইকা ও আরবাজের দাম্পত্যজীবন ছিল ১৮ বছরের। ২০১৭ সালে তাঁরা বিবাহবিচ্ছেদ করেন। তাঁদের ছেলের অভিভাবকত্ব মূলত মালাইকার কাছে থাকলেও আরবাজের নিয়মিত দেখা করার অধিকার রয়েছে। বিচ্ছেদের পরও এই তারকা দম্পতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন, যা তাঁদের সহ-অভিভাবকত্বকে সহজ করে তুলেছে।

সূত্র: ডিএনএ

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মালাইকার উষ্ণ প্রতিক্রিয়া, আরবাজ খানের কন্যা সন্তানের জন্মে খুশি সবাই

Update Time : ১০:৪৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫