Dhaka ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

১০০ বাচ্চার মা হতে চান পরীমণি

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ২২ Time View

[ad_1]

১০০ বাচ্চার মা হতে চান পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি প্রায়ই কোনো না কোনো কারণে আলোচনায় আসেন। কখনো ব্যক্তিগত জীবন, কখনো পেশাগত ব্যস্ততা— সব মিলিয়ে সারাবছরই তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের খবরের শিরোনামে থাকেন।

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে ছেলেকে বড় করছেন পরীমণি। ছেলের নাম পুণ্য (ডাকনাম পদ্ম)। এর বাইরে গত বছর তিনি একটি কন্যাসন্তান দত্তক নেন, যার নাম প্রিয়ম। বর্তমানে সন্তানদের দেখাশোনা আর কাজ নিয়েই দিন কাটছে তার।

সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন পরীমণি। সেখানে নিজের জীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন এই জনপ্রিয় অভিনেত্রী। জানান, জীবনে এখন তিনি অনেক পরিণত হয়েছেন এবং সিদ্ধান্ত নেন ভেবেচিন্তে।

তার ভাষায়— আমি এখন অনেক ভেবেচিন্তে কাজ করি, যেটা আগে করতাম না। সন্তানদের কারণেই তার জীবনে এসেছে বড় পরিবর্তন। আগে সঞ্চয়ের অভ্যাস ছিল না; কিন্তু এখন ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে নিয়মিত সঞ্চয় করছেন।

পডকাস্টের আড্ডায় মজার ছলেই নিজের এক ‘অদ্ভুত কিন্তু মধুর ইচ্ছার’ কথা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমি এখন পুণ্য ও প্রিয়মের মা। তবে আমি আরো ৯৮টা বাচ্চার মা হতে চাই। মোট ১০০টা বাচ্চার মা হয়ে ওদের দেখাশোনা করতে চাই। আল্লাহ যেন আমাকে এতটুকু সামর্থ্য দেন, যাতে এই সন্তানদের মানুষের মতো মানুষ করে তুলতে পারি। কারণ এ যুগে সন্তানদের বড় করতে অনেক অর্থের প্রয়োজন।

মা হিসেবে নিজেকে ব্যর্থ দেখতে চান না পরীমণি। তার ভাষায়— ব্যক্তি পরীমণি বা নায়িকা পরীমণি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, কিন্তু মা হিসেবে আমি নিজেকে কখনো ব্যর্থ হতে দেব না।

বর্তমানে নতুন কিছু সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন এই আলোচিত অভিনেত্রী। তবে তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার এখন সন্তানরা। তাদের নিয়েই পরীমণির দিন কাটছে সুখে ও প্রশান্তিতে।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

১০০ বাচ্চার মা হতে চান পরীমণি

Update Time : ০৭:৩৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫