Dhaka ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আরিয়ান খান পরিচালক হিসেবে খুবই কঠোর: সাহের বামবা

  • Reporter Name
  • Update Time : ১০:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ২৫ Time View

[ad_1]

বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় নির্মিত প্রথম সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অভিনয়, গল্প, আর পরিচালনায় আরিয়ানের স্টাইল- সবকিছুই দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে। এবার সিরিজের প্রধান অভিনেত্রী সাহের বামবা তাঁর অভিজ্ঞতা জানালেন, যেখানে তিনি আরিয়ানকে একদিকে ‘পারফেকশনিস্ট’ পরিচালক হিসেবে বর্ণনা করেছেন, অন্যদিকে অফ-ক্যামেরায় তাকে বলেছেন ‘চমৎকার ভদ্র ও মজার মানুষ’।

শনিবার (৪ অক্টোবর) পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাহের বলেন, “আরিয়ান খান একজন খুবই কঠোর পরিচালক। তার যেভাবে দৃশ্য কল্পনা থাকে, তিনি সেভাবেই সেটি ফুটিয়ে তুলতে চান। এজন্য তিনি ১০ বার বা ২০ বারও শট নিতে দ্বিধা করেন না- এমনকি সিনিয়র অভিনেতাদের সঙ্গেও তিনি একইভাবে নিখুঁত কাজ চান। তিনি সত্যিই এক ‘হার্ড টাস্কমাস্টার’।”

তিনি আরও বলেন, “আরিয়ান কাজের সময় যতটা মনোযোগী ও নিখুঁত হতে চান, ক্যামেরার বাইরে ঠিক ততটাই প্রাণবন্ত ও বন্ধুবৎসল। আমি এখনো আমার প্রজন্মে তার মতো কাউকে দেখিনি- অত্যন্ত ভদ্র, মার্জিত, এবং সবার প্রতি শ্রদ্ধাশীল, ঠিক যেমন শাহরুখ স্যার। পাশাপাশি তার এক দুষ্টুমিভরা দিকও আছে- তিনি সবসময় রসিকতা করেন, সবাইকে হাসান।”

অভিনেত্রীর ভাষায়, “অনেকেই ভাবে আরিয়ান খুব গম্ভীর মানুষ, কিন্তু বাস্তবে তার মধ্যে এক শিশুসুলভ উচ্ছলতা আছে। শটের আগে তিনি একেবারে বাচ্চার মতো আচরণ করেন, আর ক্যামেরা চালু হতেই এক মুহূর্তে গম্ভীর ও মনোযোগী হয়ে যান- সেটাই সবচেয়ে মজার ব্যাপার।”

উল্লেখ্য, আরিয়ান খানের পরিচালনায় তৈরি এই সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’ বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। সমসাময়িক বলিউডের অন্ধকার দিক নিয়ে নির্মিত এই কাজটি ইতিমধ্যে দর্শক ও সমালোচক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আরিয়ান খান পরিচালক হিসেবে খুবই কঠোর: সাহের বামবা

Update Time : ১০:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫