Dhaka ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান

নিজের প্রয়োজনে বাঁচতে শিখেছি : ঋতাভরী

  • Reporter Name
  • Update Time : ০৯:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী যেকোনো দিন অভিনয় ছেড়ে দিতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন। তার এই মন্তব্যে চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি হয়েছে। নিজের ব্যক্তিগত জীবন, পেশাজীবনের উত্থান-পতন, আর বর্তমান মানসিকতা নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।

ঋতাভরী জানান, জীবনে তিনি প্রায় সবকিছুই পেয়েছেন— যশ, খ্যাতি, অর্থ, বাড়ি, গাড়ি, এবং সফল অভিনয় জীবন। একজন কিশোরী বয়সে যখন তিনি অভিনয় শুরু করেন, তখন তার ধ্যানধারণা ছিল একেবারেই ভিন্ন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে তার কাছে তখন পেশা ছিল শুধু জীবিকা নির্বাহের উপায়। কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ করতে গিয়ে এবং জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে তার মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে।

তিনি জানান, যখন তিনি কাজে আসেন তখন মানবিকতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। কিন্তু সময় যত এগিয়েছে, তিনি উপলব্ধি করেছেন যে এই জগতে মানবিকতার অভাব রয়েছে। এই দিকটি তাকে গভীরভাবে আঘাত করেছে।

বর্তমানে ঋতাভরী নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। ৩০ বছর বয়সের পর তিনি নিজের কাছে প্রশ্ন করেছেন, ‘এরপর কী?’ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তিনি বুঝতে পারেন যে তার আর কোনো কিছুর প্রতিই লিপ্সা নেই। এখন তিনি পরিবারকে ভালোবাসার পাশাপাশি নিজেকে ভালোবাসতে শিখেছেন। তার কথায়, ‘কাজের জন্য আমি আর বাঁচি না। নিজের জন্য নিজে বাঁচতে শিখেছি।’

ঋতাভরীর মতে, তার সব স্বপ্ন পূরণ হয়েছে। তাই এখন তার প্রয়োজন সম্পূর্ণ হয়ে গেলে যেকোনো দিন তিনি অভিনয় ছেড়ে দিতে পারেন। তবে, এখনই যে তিনি অভিনয় ছাড়ছেন এমন কোনো নিশ্চিত খবর জানাননি। তার এই মন্তব্য থেকে বোঝা যায়, তিনি পেশা থেকে দূরে সরে গিয়ে নিজের মতো করে জীবন কাটাতে চান।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

নিজের প্রয়োজনে বাঁচতে শিখেছি : ঋতাভরী

Update Time : ০৯:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫