Dhaka ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান

অনেক দিন ধরেই একসঙ্গে আছি : জয়া আহসান

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ নেহাত মন্দ নয়। ভালোবেসে বিয়ে করেছিলেন মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে। দীর্ঘ ১৩ বছর সংসার করার পর ২০১১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর একাধিক সাক্ষাৎকারে প্রেম-বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন।

নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে আদতে খোলামেলা নন জয়া আহসান। ভক্তদেরও কৌতূহল বাড়তে থাকে, কী করে একা বেঁচে আছেন এই অভিনেত্রী! এবার এমন কথারই হয়তো জবাব দিয়ে দিয়েছেন। তার মতে, একা নাকি সত্যিই বাঁচা যায় না!

কিন্তু প্রেম-বিয়ে নিয়ে বহুবার প্রশ্নের মুখের পড়লেও সম্প্রতি কলকাতা ভিত্তিক ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অবশেষে জানালেন নিজের প্রেমজীবনের কথা। বলে রাখা ভালো, এর আগে কখনো তিনি এভাবে প্রেম নিয়ে এত খোলামেলা বক্তব্য দেননি।

এতদিন যাবত জয়া আহসান বলে এসেছেন, তার প্রেম নাকি অভিনয় ঘিরেই! কিন্তু তার জীবনে শুধু অভিনয়টাই প্রেম নয়, আদতে বিশেষ একজন মানুষ আছেন তার জীবনে।

সেই সাক্ষাৎকারে সেই বিশেষ মানুষটিকে নিয়ে জয়া বলেন, ‘হ্যাঁ, মানুষ তো একা থাকতে পারে না; অবশ্যই আছে।’

সেই মানুষটির সঙ্গে অনেকদিন ধরে আছেন বলেও জানান জয়া আহসান। বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর। যেকোনো সম্পর্কের আগে বন্ধুত্বটা জরুরি, যেন বন্ধু হয়েই থাকতে পারি; এটাই বড় বিষয়। সে আমার অনেক অত্যাচার সহ্য করে।’

জয়া আরও বলেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি কত ঘুরে বেড়াই, কলকাতায় এসে পড়ে আছি, কাজ করছি- এগুলো সে কিছু মনে করে না। আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’

সেই বিশেষ মানুষটির প্রশংসা করে জয়া বলেন, ‘সে অনেক শান্ত, আর সে জন্যই তাকে পছন্দ করেছি।’

সেই বিশেষ মানুষকে বিয়ে করার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এটা আমি এখনই কিছু বলতে পারছি না, আমি জানি না কি হবে। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা— এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি বিয়ের সিদ্ধান্ত নেইনি। আসলে বিয়ে নিয়ে আমার একটা ভয় কাজ করে।’

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

অনেক দিন ধরেই একসঙ্গে আছি : জয়া আহসান

Update Time : ০৮:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫