Dhaka ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

এই শোক কাটিয়ে উঠতে পারছি না : মিষ্টি জান্নাত

  • Reporter Name
  • Update Time : ০৮:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ২১ Time View

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত তার বাবাকে হারিয়েছেন। গত ৬ দিন আগে দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা মো. মকবুল হুসাইন। বাবার আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন মিষ্টি জান্নাত।

গত ৬ দিন ধরে মিষ্টি জান্নাত তার বাবাকে না দেখতে পাওয়ার বেদনায় কাতর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আবেগঘন পোস্ট দিয়ে তিনি তার অনুভূতির কথা প্রকাশ করেছেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম, ৬ দিন হলো আর ছুঁয়ে দেখি না। ৬ দিন মনে হচ্ছে ৬০০০ হাজার বছর।’

তার কথায়, ‘জীবন এমন কেন? আমি, আম্মু, আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না, আর পারবো না হয়তো। কত মানুষের বাবা আছে, আমার বাবা নাই।’

বাবার শূন্যতা যে কোনোভাবেই পূরণীয় নয়, সে কথাও উল্লেখ করেছেন তিনি। অভিনেত্রীর ভাষ্যে, ‘কতদিন দেখি না বাবা তোমায়। এত বাড়ি-গাড়ি, টাকা-পয়সা দিয়ে কী হবে? বাবাকে তো আর পাবো না।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে ব্যক্তিগত জীবন, প্রেম এবং নানা গুঞ্জনের কারণে প্রায়ই তিনি আলোচনায় থাকেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

এই শোক কাটিয়ে উঠতে পারছি না : মিষ্টি জান্নাত

Update Time : ০৮:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫