Dhaka ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাবার কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন জসীমপুত্র রাতুল

  • Reporter Name
  • Update Time : ১০:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ২৩ Time View

অনলাইন ডেস্ক : প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে ও বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট ও ফ্রন্টম্যান এ কে রাতুলের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাজধানীর বনানী কবরস্থানে বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন জসীমপুত্র রাতুল।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের জানাজা অনুষ্ঠিত হয়েছিল।

পোস্টে সনি রহমান লিখেছেন, ‘বাবার কবরেই সন্তানের দাফন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম সাহেবের ছেলে রাতুলের দ্বিতীয় জানাজা সকাল ৮ টায় বনানীর কবরস্থানে সম্পূর্ণ হয় এবং জসিম সাহেবের কবরেই তাকে সমাহিত করা হয়। আমি দুজনেরই আত্মার মাগফিরাত কামনা করছি।’

শনিবার (২৭ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি জিমে হৃদরোগে আক্রান্ত হন রাতুল। সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, এ কে রাতুল ছিলেন বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক সংগীতজগতের এক উজ্জ্বল নাম। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘1’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘2’ মুক্তি পায়। দুই অ্যালবামই শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়, বিশেষ করে রতুলের কণ্ঠশক্তির জন্য।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাবার কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন জসীমপুত্র রাতুল

Update Time : ১০:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫