Dhaka ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

শাড়িতে বাংলাদেশিদের নজর কাড়লেন ইয়ুমনা

  • Reporter Name
  • Update Time : ০৮:১৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ২৩ Time View

অনলাইন ডেস্ক : পাকিস্তান টেলিভিশন শিল্পে অনেক নাটক রয়েছে যা সে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সেই সুবাদে সে দেশের অভিনেতা-অভিনেত্রীরা বাংলাদেশের তরুণ প্রজন্মের নিকট জনপ্রিয় হয়ে উঠছে।

এর মাঝে অন্যতম জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। নিজের অভিনয় দক্ষতা, ফ্যাশন সেন্স আর যে কোনো পোশাকে নজরকাড়া লুকে নেটিজেনদের মাঝে ধরা দিয়ে থাকেন।

সম্প্রতি বাংলাদেশি মেয়েদের সাজে ধরা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে শাড়িতে দেখা গেছে ইয়ুমনাকে। খোলা চুল, মিষ্টি হাসি আর চোখের চাহনি যেন নিটিজেনদের নজর কেড়েছে।

ছবি শেয়ার করে এ অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘বাস্তবতার প্রকৃত স্বরূপে এক জাগরণ, মানবিক প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ।’ এদিকে মন্তব্যের ঘরে ইয়ুমনা জায়েদিকে নেটিজেনরা বাংলাদেশি মেয়েদের সঙ্গে তুলনা করেছেন।

আনিকা নামে এক নেটিজেন লিখেছেন, ‘সে (ইয়ুমনা) দেখতে বাংলাদেশি মেয়েদের মতো লাগছে।’ তারিন নামে আরেকজন বলেন, ‘তোমাকে এই শাড়িতে একেবারে বাংলাদেশি মেয়েদের মতো লাগছে, মাশা-আল্লাহ। বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা রইলো।’

আরেকজনের কথায়, ‘কেউ এত সুন্দর কীভাবে হতে পারে! মাশা-আল্লাহ। আর এই শাড়িটা একেবারে বাংলাদেশি ঘরানার।’

প্রসঙ্গত, ইয়ুমনা জায়েদির অভিনয়ের সূচনা হয় ২০১২ সালে ‘থাকান’ নাটকের মাধ্যমে। এরপর তিনি ‘রিশতে কিছু আধূরায় সে’, ‘ডর সি যায়তি হ্যায় সিলা’, ‘পেয়ার কে সাদকে’, ‘ইনকার’, ‘দিল না উম্মীদ তো নাহি’ সহ একাধিক প্রশংসিত নাটকে অভিনয় করেন। সর্বশেষ তিনি ‘তেরে বিন’ নাটকে “মীরাব” চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

শাড়িতে বাংলাদেশিদের নজর কাড়লেন ইয়ুমনা

Update Time : ০৮:১৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫