Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

‘সেই দৃশ্যে শুটিংয়ের পর শরীর কাঁপছিল, বমি হচ্ছিল’

  • Reporter Name
  • Update Time : ১০:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : ২০১৯ সালে মুক্তি পায় হিন্দি ওয়েব সিরিজ ‘কাফির’। সেখানে এক নিরীহ পাকিস্তানি নারীর চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের দিয়া মির্জা। সেই সিনেমার চলচ্চিত্র সংস্করণ এবার আসতে চলেছে।

সিনেমার গল্পপটে, সেই নারী ভুলবশত ভারত-পাকিস্তান সীমান্ত পার করে ফেলে। তারপরে তাকে জঙ্গি মনে করে আটক করা হয় ভারতে।

এই ছবিরই ধর্ষণের একটি দৃশ্য নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন দিয়া। জানান, সেই দৃশ্যে কাজ করার পর খুবই বাজে অভিজ্ঞতা হয় অভিনেত্রীর।

দিয়া মির্জা বলেন, ‘মনে আছে ধর্ষণের দৃশ্যের শুটিং। খুব কঠিন ছিল। শুটিং হয়ে যাওয়ার পরে আমার সারা শরীর কাঁপছিল। বমিও হয়েছিল, মনে আছে। পুরো দৃশ্যের শুটিং-এর পরে অসুস্থ বোধ করছিলাম। শারীরিকভাবে ও মানসিকভাবে এই দৃশ্য এতটাই বেদনাদায়ক ছিল। ধর্ষণের দৃশ্যের তীব্রতা সাংঘাতিক। অনুভব করা যায় সেটা।’

হিমাচল প্রদেশে শুটিং হয়েছিল এই ছবির বেশিরভাগ দৃশ্যের। দিয়ার কথায়, ‘বেশ কিছু কঠিন মুহূর্ত ছিল এই ছবির শুটিং-এ। খুব সুন্দর পরিবেশে শুটিং করছিলাম আমরা। হিমাচলে ৩৬০ পাতার চিত্রনাট্যের শুটিং আমরা ৪৫ দিনে শেষ করেছিলাম। তাই শুটিং-এর মাঝে মাত্র ১৫-১৮ মিনিট বিরতি পেতাম। খুবই কঠিন ছিল সবটা। তবে এই ধরনের গল্প সচরাচর বলা হয় না। তাই এই সিরিজ বা ছবি আমাদের কাছে একটি জয়।’

সত্য ঘটনা অবলম্বনেই নাকি তৈরি এই ছবি। ধর্ষণের শিকার সেই নারীর জায়গায় বারবার নিজেকে বসিয়ে ভেবেছিলেন দিয়া। তাই এই ছবির পরে মনের ওপরেও প্রভাব পড়েছিল তার।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

‘সেই দৃশ্যে শুটিংয়ের পর শরীর কাঁপছিল, বমি হচ্ছিল’

Update Time : ১০:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫