Dhaka ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

থাইল্যান্ড থেকে যে বার্তা দিলেন মিম

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন হাজারো মানুষ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও মেতেছে বর্ষবরণ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে। পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম এক পোস্ট দিয়ে কিছু ছবি শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

বর্তমানে অভিনেত্রী ছুটি কাটাতে গেছেন থাইল্যান্ড। সেখান থেকেই ভক্ত-অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন। ছবি শেয়ার করে মিম ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বছর হোক ভালোবাসায় পূর্ণ, স্বপ্নে ভরা — শুভ নববর্ষ।’

ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। শেয়ার করা ছবিতে দেখা যায়, নববর্ষের সাজে মিষ্টি হাসিতে ফুল বাগানে ধরা দিয়েছেন তিনি। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘শুভ নববর্ষ সুন্দরী।’ আরেকজনের কথায়, ‘মাশাল্লাহ অনেক কিউট লাগছে আপনাকে।’

প্রসঙ্গত, শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিফ যেমন- তরমুজের ফালি ব্যবহৃত হয়েছে।

পাশাপাশি শোভাযাত্রায় ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফসহ মোট ২১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। মূল মোটিফ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এ ছাড়াও শোভাযাত্রায় পায়রা, মাছ, বাঘ এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-এর শিল্পরূপ প্রদর্শিত হয়।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

থাইল্যান্ড থেকে যে বার্তা দিলেন মিম

Update Time : ০৭:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫