Dhaka ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

পাকিস্তানে ঝড় তুলল কারিনার ভিডিও, ক্ষেপে গেল ভারতীয়রা

  • Reporter Name
  • Update Time : ০৮:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের জেরে দুই দেশের তারকাদের অবাধ বিচরণেও ভাঁটা পড়েছে। এমন পরিস্থিতিতে অভিনেত্রী কারিনা কাপুর নেচে এলেন পাকিস্তানের করাচি থেকে! এমন খবরে অনেকে হতবাক হলেও আদতে এ আই কারসাজির মাধ্যমে ঘটানো হয়েছে এই অদ্ভুত কাজ।

বিষয়টি খোলাসা করে বললে, করাচির একটি নাইট পার্টির মঞ্চের ডিসপ্লেতে হঠাতই উদয় হন সেই এ আই জেনারেটেড কারিনা কাপুর। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সেখানে ডিজে গানের সঙ্গে নাচছেন পার্টিতে থাকা সকলে। এমন সময় ডিসপ্লেতে ভেসে ওঠে কারিনা কাপুরের অ্যানিমেটেড একটি ভিডিও। তাতে দেখা যায়, সেখানে নানা অঙ্গ-ভঙ্গিতে নাচের মাধ্যমে দেখানো হচ্ছে কারিনার সেই অ্যানিমেশন। আর কারিনার সেই নাচের সঙ্গে হই-হুল্লোড়ে নেচে ওঠে সকলে।

সেই পার্টির ভিডিওটি ভাইরাল হতেই পাকিস্তানের দিকে সমালোচনার তীর ছোঁড়ে ভারতীয়রা। তাদের দাবি, করাচির সেই নাইট পার্টিতে ভারতীয় কন্যা তথা কারিনাকে অপমান করা হয়েছে; কারণ, সেই নাচটি ছিল যথেষ্ট কুৎসিত।

আবার কারও কারও দাবি, কৃত্তিম বুদ্ধিমত্তার কী হত-কুৎসিত প্রয়োগ! কারিনা এর চেয়ে দশগুণ সুন্দরী দেখতে, কিন্তু এ আই তা আরও বীভৎস করে তুলেছে।

শুধু তাই নয়, সেই ভিডিওর শুরুতেই স্ক্রিনে একটি লাইন ভেসে ওঠে। যেখানে লেখা- ‘তুমি পাকিস্তানের করাচির রেভ পার্টিতে রয়েছো এবং কারিনা কাপুর তোমার সামনে নাচছেন।’ আনাউন্সমেন্টের পরেই বেজে ওঠে ডিজে গান- নাচতে শুরু করে সেই এ আই কারিনা।

স্বাভাবিকভাবেই ভারতীয় কন্যার অপমানে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে সেদেশের নেটিজেনদের মনে। অতঃপর প্রতিবেশী দেশের ওই ডিজেকে কটাক্ষ করতে ছাড়েননি কেউ।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

পাকিস্তানে ঝড় তুলল কারিনার ভিডিও, ক্ষেপে গেল ভারতীয়রা

Update Time : ০৮:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫