Dhaka ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

বিচ্ছেদ হলো শ্রাবন্তীর

  • Reporter Name
  • Update Time : ০৮:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : অবশেষে আইনত বিবাহবিচ্ছেদ হলো রোশন সিং ও শ্রাবন্তী চ্যাটার্জির। তৃতীয় বিয়েও টিকলো না শ্রাবন্তীর শুক্রবার (৮ এপ্রিল) অবশেষে আদালত শ্রাবন্তী ও রোশনের ডিভোর্সে আইনি সিলমোহর দিল।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্সের খবরের সত্যতা নিশ্চিত করেছেন রোশন সিং নিজেই। তিনি জানান, সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে। প্রেম ও বিয়ের আগে যেমন অপরিচিত ছিলেন তেমনই ৮ এপ্রিল থেকে তারা আবারও একে অপরের কাছে অপরিচিত হয়ে যাবেন।

এদিকে এর আগেই জানা গিয়েছিল রোশনের সঙ্গে ডিভোর্সের মামলায়, মাসিক ৭ লাখ টাকা হাতখরচ চেয়েছিলেন অভিনেত্রী। গতবছর তার সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল আদালত। তবে রোশন সিং-কে কি আদৌ মাসিক ৭ লাখ টাকা দিতে হচ্ছে অভিনেত্রীকে? এবিষয়টি নিয়ে অবশ্য এদিন কিছু জানাননি রোশন।

প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরেই আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল। অবশেষে তারা গত সেপ্টেম্বরে (২০২৪) পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান। শুধু বাকি ছিল দুজনের স্বাক্ষর-এর। তার জন্যই আদালত ৮ এপ্রিল দিনটি ধার্য করেছিল। তবে এতদিন এই ডিভোর্স নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শ্রাবন্তী ও রোশন দুজনেই।

এদিকে শ্রাবন্তীর থেকে আলাদা হওয়ার পরই বর্তমান প্রেমিকা অনামিকার সঙ্গে ঘর বাঁধতে প্রস্তুত রোশন সিং। পেশায় তিনি একজন জিম প্রশিক্ষক। সেই পেশাগত দিকটা একটু গুছিয়ে নিয়েই ফের নতুন করে জীবন সাজাতে প্রস্তুত তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালের শুরুর দিকে রোশন-শ্রাবন্তীর প্রেমপর্ব শুরু হয়। ‘গুগলি’ ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। মাস কয়েকের মধ্যেই সূদূর পাঞ্জাবে গিয়ে লুকিয়ে বিয়ে সারেন তারা। বিয়ের দিন দশেক পর বিয়ের খবরে জানিয়েছিলেন অভিনেত্রী। তারপর বিদেশে হানিমুন, একসঙ্গে আদুরে ছবি পোস্ট থেকে রোম্যান্টিক টিকটিক ভিডিও- রীতিমতো কাপল গোলস হয়ে দাঁড়িয়েছিলেন এই জুটি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

বিচ্ছেদ হলো শ্রাবন্তীর

Update Time : ০৮:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫