Dhaka ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

মান্নাত ছেড়ে সপরিবারে ভাড়া বাসায় উঠলেন শাহরুখ

  • Reporter Name
  • Update Time : ০৮:১৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের স্থায়ী বাড়ি ‘মান্নাত’ বিশ্বব্যাপী পরিচিত। ভারতের মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের তকমা পাওয়া এই বাড়িটি নিয়ে মানুষের আবেগও কম নয়। শাহরুখের জন্মদিন, কিংবা যেকোনো উৎসবে- নায়ককে এক ঝলক দেখতে হাজারো ভক্ত জড়ো হয় মান্নাতের সামনে।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, মান্নাত ছেড়ে দেবেন শাহরুখ। তাই হলো। সদ্যই সপরিবারে বাড়িটি ছাড়লেন শাহরুখ। উঠলেন নতুন একটি ভাড়া বাসায়। সঙ্গে মাস গেলে শাহরুখকে গুনতে হবে মোটা অঙ্কের টাকাও।

শাহরুখের ‘মান্নাত’ ছাড়ার কারণ হলো বাড়ি সংস্কার। জানা গেছে, বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এর চারতলা ভাড়া নিয়েছেন অভিনেতা। তার মান্নাতে যতদিন কাজ চলবে, ততদিনই পুরো পরিবারকে নিয়ে নতুন বাসায় থাকবেন কিং খান। গত সোমবার থেকে শুরু হয়েছে তাদের বাড়ি পাল্টানোর কাজ।

জানা গেছে, শাহরুখের নতুন এই বাড়িটি মান্নাতের আয়তনের অর্ধেক। এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপার্টমেন্টটির আয়তন ১০,৫০০ বর্গফুট, যেখানে মান্নাত ২৭,০০০ বর্গফুট।

এ খবর নজর এড়ায়নি পাপারাজ্জিদের। ম্যানেজার পূজা দাদলানি এবং মেয়ে সুহানা খানের সঙ্গে তার নতুন বাড়িতে প্রবেশ করেন শাহরুখ। প্রায় দু বছর সেখানে থাকার পরিকল্পনা রয়েছে নায়কের।

আরও এক প্রতিবেদনের মতে, চারতলার ওই অ্যাপার্টমেন্টটির জন্য মাসে ২৪ লক্ষ রুপি গুনতে হবে শাহরুখকে। ভবনটি জ্যাকি ভাগনানি, তার বোন দীপশিখা দেশমুখ এবং তাদের বাবা এবং প্রযোজক বাশু ভাগনানির মালিকানাধীন।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

মান্নাত ছেড়ে সপরিবারে ভাড়া বাসায় উঠলেন শাহরুখ

Update Time : ০৮:১৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫