Dhaka ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

‘সিকান্দার’-এ শাকিব খানকে নকল করার অভিযোগ সালমানের বিরুদ্ধে

  • Reporter Name
  • Update Time : ০৯:১৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : আগামী ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম বুকিংও। কিন্তু তার আগেই বিতর্কে জড়ালেন ভাইজান। বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে নকল করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে! যে বিতর্কে উত্তাল নেটপাড়া।

বিতর্কের সূত্রপাত ‘সিকান্দার’ ছবির প্রযোজক তার সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘জোহরা যাবিন’ গানটি শেয়ার করার পরই। সেই গান দেখেই নেটিজেনদের অভিযোগ, সালমান নাকি বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে কপি করেছেন!

২০২৩ সালে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি। সেই ছবিতে ‘কুরবানি কুরবানি’ গানে শাকিবের লুক, এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু নকল করেছেন বলি সুপারস্টার। সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যগ্রহণ সবকিছুর সঙ্গের নাকি মিল রয়েছে সালমানের ‘জোহরা যবিন’ গানের। আর এই তুলনা টেনেই কটাক্ষ করেছেন অনেকেই।

যদিও সালমানের নতুন সিনেমার এই গানটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। কিন্তু তার মধ্যেই ছবির প্রযোজকদের বিরুদ্ধে ‘চুরি’র অভিযোগ সমালোচকদের।

এক্স হ্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’-এর বিরুদ্ধে। যেখানে দুইটি গানের কোরিওগ্রাফিতে প্রায় একইরকম দৃশ্যের দেখা মিলেছে।

এদিকে নেটিজেনের এই পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন ভাইজানের অনুগামীরাও। তাদের দাবি- ‘পোশাকের মিল মানেই অনুকরণ নয়।’ অন্যদিকে আরেক নেটিজেন ব্যঙ্গ করে লিখেছেন ‘কী দিন এলো, বাংলাদেশি অভিনেতাকেও কপি করতে হচ্ছে!’

অপরজনের মন্তব্য, ‘দারুণ বিষয়! ভাইজান প্রচুর বাংলাদেশি ছবি দেখছেন।’ কেউ লিখেছেন, ‘ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতেও পারবে না!’ এমনই সব তর্ক-বিতর্কে সরগরম নেটপাড়া।

উল্লেখ্য, গত দু’সপ্তাহ আগে ‘জোহরা যবিন’ গানটি মুক্তি পেয়েছে। প্রীতমের সুরে গানটি গেয়েছেন নাকাশ আজিজ। সমীর আর দানিশ সাবরি গানটি লিখেছেন। মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ ছবির এই গানে সালমানের সঙ্গে দেখা যাচ্ছে ছবির নায়িকা রাশমিকা মান্দানাকেও।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

‘সিকান্দার’-এ শাকিব খানকে নকল করার অভিযোগ সালমানের বিরুদ্ধে

Update Time : ০৯:১৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫