Dhaka ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

পাকিস্তানি অভিনেতার ‘চার বিয়ে’ বিতর্কে জড়িয়ে গেলেন মাহিরা খান!

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৭ Time View

অনলাইন ডেস্ক : ‘আমার চারটি বিয়ের অনুমতি রয়েছে। কিন্তু আমি তা করছি না; সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আমাকে এই অনুমতি দিয়েছেন।’— এক টিভি চ্যানেলে সরাসরি এমন মন্তব্য করেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা দানিশ তৈমুর।

এ সময় অভিনেতার পাশেই ছিলেন তার স্ত্রী আয়েজা খান, এবং দানিশের কথায় সম্মতিসূচক মাথা নাড়েন তিনি। আর এতেই ঘটে যতো বিপত্তি! স্ত্রীর এমন বহুবিবাহকে উৎসাহিত করার কারণে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া, বিতর্ক।

এবার সেই বিতর্কে নাম জড়াল পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানেরও। সামাজিক মাধ্যমে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া বলছে, দানিশের এই মন্তব্য নাকি ভালোভাবে নেননি অভিনেত্রী মাহিরা।

বিষয়টি খোলাসা করে বললে, দানিশের এমন মন্তব্যের পর অভিনেতার স্ত্রীর একটি ছবি প্রকাশ করা হয়। তাতে লেখা হয়, ‘তুমি যখন এভাবে (আকর্ষণীয়ভাবে) সাজবে, তখন তোমার মতো আরও তিনজনকে তোমার স্বামী চাইবে!’ আর সেই মিমস এ প্রতিক্রিয়া জানান মাহিরা। আর তা নেটিজেনদের নজরে আসতেই নানা চর্চার সৃষ্টি।

দানিশের স্ত্রী আয়েজা খান একজন অভিনেত্রী। এর আগে স্ত্রী প্রসঙ্গে দানিশ বলেছিলেন, ‘আমি এখনও আয়েজাকেই ভালোবাসি ও সম্মান করি। তাই বাকি জীবনটা তর সঙ্গেই কাটাতে চাই।’

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

পাকিস্তানি অভিনেতার ‘চার বিয়ে’ বিতর্কে জড়িয়ে গেলেন মাহিরা খান!

Update Time : ০৮:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫