Dhaka ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ফিল্মফেয়ারে ‘তুফান’র গানে নাচলেন শুভশ্রী, ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৩২ Time View

অনলাইন ডেস্ক : রায়হান রাফীর নির্মাণে শাকিব খানের ‘তুফান’ ছবির রেশ রয়েছে এখনও! বিশেষ করে ব্যাপক ভাইরাল হওয়া গান ‘দুষ্টু কোকিল’ বেজে উঠলে এখনও নেচে ওঠেন অনেকে।

সদ্যই টালিউডের ফিল্মফেয়ারের মঞ্চে এমনই মুহূর্ত দেখল কলকাতার তারকারা। এদিন দুষ্টু কোকিল খ্যাত মিমি চক্রবর্তীর হাত ধরে নেচেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। শুধু তাই নয়, ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সেই ‘দুষ্টু কোকিল’ গানের তালে আলাদা করে মঞ্চ মাতালেন শুভশ্রী।

শুভশ্রী যখন নাচছিলেন, দর্শক আসনের প্রথম সারিতেই বসে ছিলেন তুফানি নায়িকা মিমি চক্রবর্তী। তিনি শুভশ্রীর নাচ দেখে নিজেও ওখানে বসেই হুকস্টেপ করতে শুরু করেন। তারপরই হাততালি দিয়ে শুভশ্রীকে চিয়ার করতে থাকেন।

এদিন মিমির পাশে রাজকুমার রাওকে বসে থাকতে দেখা যায় কালো স্যুটে। তার অন্য পাশে বসেছিলেন দেবলীনা দত্ত এবং সৃজিত মুখার্জি।

প্রসঙ্গত, কিছুদিন আগে শুভশ্রী গাঙ্গুলি নিজেই তার এই দুষ্টু কোকিল গানের রিহার্সালের মুহূর্ত প্রকাশ্যে এনেছিলেন। সেখানে দেখা যায়, মঞ্চে সহ-পারফরমারদের সঙ্গে নাচছেন অভিনেত্রী। আর মঞ্চের নিচে মেয়ে ইয়ালিনিকে নিয়ে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী। সঙ্গে ছিল তাদের ছেলে ইউভানও।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ফিল্মফেয়ারে ‘তুফান’র গানে নাচলেন শুভশ্রী, ভিডিও ভাইরাল

Update Time : ১০:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫