Dhaka ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

ইত্যাদিতে সিয়াম-হিমির গান

  • Reporter Name
  • Update Time : ০৯:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : প্রথমবার একসাথে, তবে পর্দায় নয়- গানের মঞ্চে! চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী জান্নাতুল হিমি নিজেদের ধরা দেবেন এমন ভিন্ন আঙ্গিকেই।

আর অল্প কিছুদিনের অপেক্ষা। এই দুই ব্যস্ত শিল্পীর গলায় শোনা যাবে এক রোম্যান্টিক গান। তবে জুটি বেঁধে এটিই প্রথম কাজ সিয়াম-হিমির।

জানা গেছে, সিয়াম-হিমির সেই গানটি শোনা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তে। ইতোমধ্যে গানটির রেকর্ডিং এবং দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

এদিকে সিয়াম আহমেদ গানের সঙ্গে অভ্যস্ত না থাকলেও আগে থেকে সংগীতচর্চা করতেন হিমি। ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন তিনি। হিমি এর আগে নাটকের জন্য গান গেয়েছেন, তবে সিয়ামকে কখনো কোনো গানে পাওয়া যায়নি।

বলা যায়, টিভিতে গাওয়া এটিই তাদের প্রথম গান; যার মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করবেন তারা।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। সিয়াম বলেন, ‘গান গাইতে আমি কখনোই অভ্যস্ত নই। কিন্তু হানিফ সংকেত এবং কবির বকুল আমাকে ঈদের উপহার হিসেবে দর্শকদের জন্য গান গাইতে বললেন। তবে ঈদে দর্শকদের উপহারের কথা ভেবে গেয়েছি।’

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

ইত্যাদিতে সিয়াম-হিমির গান

Update Time : ০৯:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫