Dhaka ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

হঠাৎ মঞ্চে পড়ে গেলেন বিদ্যা বালান, ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • Update Time : ০৭:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ২৯ Time View

অনলাইন ডেস্ক : আনিস বাজমি পরিচালিত এবং ভূষণ কুমার প্রযোজিত ‘ভুল ভুলাইয়া তিন’ সিনেমায় বিশেষ আকর্ষণ হিসেবে একফ্রেমে দেখা যাবে মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালানকে। ছবিতে ‘আমি যে তোমার’-এ গানে নাচতে দেখা যাবে তাদেরকে।

সম্প্রতি ছবির প্রচারে এই গানের সঙ্গে নাচতে দেখা যায় মাধুরী ও বিদ্যাকে। এদিকে নাচ করার সময় মঞ্চে পড়ে যান বিদ্যা। কিন্তু তাতেও বিন্দুমাত্র নজর না দিয়ে নাচের তালে বিষয়টি এড়িয়ে যান তিনি।

বিদ্যা উঠে দাঁড়াতেই মাধুরী এসে কাঁধ রাখেন বিদ্যার কাঁধে। সেটাও নাচের মাঝে। দুজনের এই বিশেষ মুহূর্ত জিতে নিয়েছে সকলের মন। তাদের পারফরম্যান্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকরা হাততালি দিয়েছিল।

এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিদ্যার এই নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অভিনেত্রীর নাচের প্রশংসা করে একজন ভক্ত লিখেছেন, ‘মাধুরীও কিন্তু ঘাবড়ে না গিয়ে নিজের নাচ চালিয়ে গিয়েছেন। পরে আবার ফিরে এসে সাহস দিলেন ভীষণ সুন্দর।’ আরেকজনের ভাষ্য, ‘মাধুরী ম্যাম হ্যাটস অফ, যেভাবে আপনি সাপোর্ট করলেন বিদ্যা ম্যামকে।’

মাধুরী ছাড়াও বিদ্যা, কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র রয়েছেন এই সিনেমাতে। ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা ‘ভুল ভুলাইয়া তিন’-এর টক্কর হবে রোহিত শেট্টির ‘সিংঘম এগেইন’-এর সঙ্গে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

হঠাৎ মঞ্চে পড়ে গেলেন বিদ্যা বালান, ভিডিও ভাইরাল

Update Time : ০৭:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪