Dhaka ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

নুসরাতকে কুৎসিত মন্তব্য, যুবকের মুখোশ ফাঁস করলেন শ্রীলেখা

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : গত ১৪ আগস্ট রাতের কথা। পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় রাজপথে নেমে আসেন সকল শ্রেণির নারীরা।

নিজেদের নিরাপত্তার দাবিতে রাজপথ দখল করেন তারা। তাদের সেই দাবির সঙ্গে সহমত জানিয়ে প্রতিবাদে সামিল হন পুরুষেরাও। তবে মাস ঘুরতেই ভিন্ন এক চিত্রেরও দেখা মিলল।

যে যে ব্যক্তি কিনা আর জি কর কাণ্ডে বিচার চেয়ে ‘প্রতিবাদী’ প্রোফাইল পিকচার ব্যবহার করেছিলেন, সেই পুরুষই অভিনেত্রী নুসরত জাহানের ছবি শেয়ার করে কুৎসিত মন্তব্য করলেন। যা নিয়ে শোড়গল পরে গেল নেটপাড়ায়।

সোশ্যাল মিডিয়ায় মেয়েদের প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়। তারকাদের ক্ষেত্রে বিষয়টা যেন আরও সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় সম্প্রতি একটি ছবি প্রকাশ করে কটাক্ষের মুখে পড়েন সাবেক তৃনমূল সংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান।

ছবিতে দেখা যায়, একটি ছাই নীল রঙের ড্রেস পরে আছেন নুসরাত। হাতে বেশ কয়েকটি চুরি। কানে মানানসই দুল। কোনো এক আলো ঝলমলে পরিবেশে অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছেন।

সেই ছবি ফেসবুকে শেয়ার করে আর জি কর কাণ্ডে প্রতিবাদী যুবক লেখেন, ‘নর্দমাতে পলিথিন পড়ে থাকলে, সেখানে জল ঢুকে থাকলে, যেভাবে কেলিয়ে যায়, ঠিক তেমন লাগছে।’

নুসরাতকে নিয়ে এমন কুৎসিত মন্তব্য চোখে পড়েছে অপর অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। সেই যুবকের মুখোশ ফাঁস করে অভিনেত্রী এমন মানুষদের চিনে রাখতে বলেছেন।

সেই কুৎসিত পোস্ট ও আর জি করের বিচার চাওয়া প্রোফাইল পিকচার দুটো পাশাপাশি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘এই সমস্ত সম্ভাব্য ধর্ষক, ট্রোলারদের চিনে রাখুন। নুসরাত হোক বা পাড়ার সোনামণি কারও ব্যাপারে এমন মন্তব্য় করা থেকে বিরত থাকুন। এদের চিহ্নিত করে রাখুন। আর পোস্টগুলোকে প্রকাশ্যে এনে মুখোশ খুলে দিন, যতক্ষণ না ক্ষমা চাইছে।’

শ্রীলেখা আরও লেখেন, ‘এদের সাহস বাড়াবেন না। সাইবার ক্রাইমের আইন আরও কড়া হওয়া উচিত। নুসরাত আমার কাছের মানুষ নন, বরং দূর-দূরান্তের কোনও সম্পর্ক নেই। তবে এই সমস্ত হয়রানির বিরুদ্ধে আওয়াজ তুলবই।’

শ্রীলেখার সেই পোস্টে নেটিজেনরাও সমর্থন জানিয়েছেন। একইসঙ্গে এমন দ্বিমুখী আচারণ করা মানুষদের থেকে সাবধানে থাকার আহ্বান জানিয়েছেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

নুসরাতকে কুৎসিত মন্তব্য, যুবকের মুখোশ ফাঁস করলেন শ্রীলেখা

Update Time : ০৯:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪