Dhaka ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

স্বামীর টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৮:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • ২৩ Time View

অনলাইন ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় এক সৌদিপ্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাকা, স্বর্ণালংকার ও স্ত্রীকে ফেরত পেতে গত বৃহস্পতিবার ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সৌদিপ্রবাসী মাছুম রাব্বানী।

মাছুম রাব্বানী পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী মরিয়ম বেগম (২৩) একই উপজেলার ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, সাত বছর আগে পারিবারিক সম্মতিতে মাছুম রাব্বানীর সঙ্গে বিয়ে হয় মরিয়ম বেগমের। এই দম্পতির পাঁচ বছরের ছেলেসন্তান আছে। স্ত্রী মরিয়ম বেগম তাঁর বাবার বাড়িতে ছিলেন। এ সময় রাজীব সিকদার ওরফে ইমন (২৭) নামের একজনের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন।

২১ আগস্ট (বুধবার) চান্দ্রা শিক্ষিত বেকার সমবায় সমিতি থেকে মাছুম রাব্বানী ও তাঁর ভাবি তাছলিমা বেগমকে জামিনদার করে চার লাখ টাকা তোলেন মরিয়ম বেগম। এরপর তাঁর ছেলেসন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে যান। এ ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি করা হলে ২৪ আগস্ট ছেলেকে নিয়ে তিনি বাড়ি ফেরত আসেন।

এদিকে ২৭ আগস্ট সেই ৪ লাখ টাকাসহ আলমারিতে থাকা নগদ ৬ লাখ টাকা, ২ ভরি স্বর্ণালংকার, সৌদি মুদ্রা (রিয়েল), মোবাইল ফোনসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে রাজীব সিকদার ওরফে ইমনের সঙ্গে পালিয়ে যান মরিয়ম।

সৌদিপ্রবাসী মাছুম রাব্বানী বলেন, ‘আমার স্ত্রীকে আমি কোনো দিক দিয়ে অভাবে রাখিনি। জীবিকার তাগিদে প্রবাসে ছিলাম, এটাই কি আমার অপরাধ? সে পালিয়ে যাওয়ার পর ফিরে আসতে বললে সে জানায়, ‘‘আমার সঙ্গে আর সংসার করবে না। আমি যেন তাকে খোঁজার চেষ্টা না করি।”
তার প্রেমিক রাজীব সিকদার ওরপে ইমন আমাকে মোবাইল ফোনে হুমকি দিয়ে বলে, আমার স্ত্রীকে নিয়ে সে সুখে আছে। উপায়ান্তর না পেয়ে আমি ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি।’

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

ফরিদগঞ্জ থানার সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগের আলোকে ভিকটিমের অবস্থান নির্ণয় করতে কাজ চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

স্বামীর টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

Update Time : ০৮:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪