রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মাসুমা মুস্তারী স্থানীয় লোকদের সাথে বিট মিটিং ও মত বিনিময় করেন।


admin প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ /
রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মাসুমা মুস্তারী স্থানীয় লোকদের সাথে বিট মিটিং ও মত বিনিময় করেন।

স্টাফ রিপোর্টার রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মাসুমা মুস্তারী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে ০৪ নং বিটের ঝুজকাই, পাকুড়িয়া এলাকার জনবহুল স্থানে স্থানীয় লোকদের সাথে বিট মিটিং ও মত বিনিময় করেন।

এসময় থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্থানীয় লোকজনের করণীয় বর্জণীয় সম্পর্কে আলোচনাসহ নিম্নোক্ত বিষয় সমূহ নিয়ে আলোচনা করা হয়।

০১। কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কিশোরদের ক্রীড়া ও সুস্থ বিনোদনের মাধ্যমে কিশোর অপরাধ থেকে দূরে রাখতে সকলের করণীয় ও বর্জনীয়।
০২। মব কালচার প্রতিরোধ ও পুলিশের কাজে সহায়তা দানে জনগণের করণীয়।
০৩। বসতবাড়ি ও দোকানপাট চুরির রোধে নিজ সচেতনতা ও ব্যক্তিগত নিরাপত্তা বৃদ্ধি।
০৪। অনলাইন জুয়ার কুফল ও অনলাইন জুয়া রোধে সচেতনতা বৃদ্ধি।
০৫। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ও গুজবে কান না দেওয়া।
০৬। মাদকদ্রব্যের কুফল ও মাদক নিয়ন্ত্রণে জনগণের ভূমিকা, ইত্যাদি।
০৭। বাল্য বিয়ের কুফল ও বাল্য বিয়ে প্রতিরোধের জনসচেতনতা বৃদ্ধি।
০৮। ইভটিজিং ও যৌন হয়রানি রোধে সচেতনতা বৃদ্ধি।
০৯। ট্রাফিক আইন মেনে চলা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা। রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও কাগজপত্র ছাড়া রাস্তায় গাড়ি না চালানো ইত্যাদি।
এসময় স্থানীয় গণ্যমান্য লোকজন বিট পুলিশিং এর প্রসংশা করে জানান যে, বিট পুলিশিং কার্যক্রম ও পুলিশের ঘন ঘন উপস্থিতির কারণে এলাকার বাসিন্দাদের মধ্যে অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে। জনমনে পুলিশের প্রতি আস্থা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। এসময় তারা পুলিশকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন এবং পুলিশের সকল বৈধ্য কাজে সার্বিক সহযোগিতা করবেন মর্মে আশ্বাস প্রদান করেন। স্থানীয় গণ্যমান্য লোকজন ট্রাফিক আইন প্রয়োগ ও মাদক এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন। উক্ত বিট মিটিংয়ে অফিসার ইনচার্জ এর সাথে সংশ্লিষ্ট বিট অফিসার এসআই(নি:)/ মোঃ মাহফুজুল ইসলাম সহ অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7