Dhaka ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

রাজশাহীতে দুই বেকারিকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৫:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৭ Time View

ছবি: বাসস

রাজশাহী, ৫ জুলাই, ২০২৬ : জেলার পবা উপজেলায় বিএসটিআই’র অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রির দায়ে নওহাটার ‘তাজ বেকারি এন্ড কনফেকশনারি’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে আসছিল।

এছাড়া বায়া বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিপণন করায় ‘সামিউল খালেক বেকারি’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এ অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

বিএসটিআই, রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সুত্র: বাসস

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রাজশাহীতে দুই বেকারিকে জরিমানা

Update Time : ০৫:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬